1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন

ডার্বি থেকে ‘ছিনতাই’ হামজা চৌধুরী

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

 

 

স্পোর্টস ডেস্ক

 

 

ফুটবলের দলবদলে মাঝে মাঝে এমন ঘটনার দেখা মেলে। এক দলে নাম লেখানোর প্রক্রিয়া প্রায় চূড়ান্ত; ঠিক সেই মুহূর্তে ছোঁ মেরে নিয়ে যায় অন্য ক্লাব। যেটিকে খেলোয়াড় ছিনতাই বললে সবাই সহজে বোঝেন।

 

 

এবার এমন অভিজ্ঞতা হতে যাচ্ছে হামজা চৌধুরীর। লেস্টার সিটি ছেড়ে ডার্বি কাউন্টিতে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত শেফিল্ড ইউনাইটেডে ফিরছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার। এর আগে গত বছর ধারে শেফিল্ডে খেলেছেন তিনি। দ্য স্টার.কো.ইউকে’র প্রতিবেদন।

 

 

 

২৮ বছর বয়সী হামজা শেফিল্ডে ফিরতে চলার কথা জানিয়েছেন স্কাই স্পোর্টসের সংবাদিক অ্যান্থনি জোসেফ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্টারও জানিয়েছে, হামজাকে দলে টানতে শেফিল্ড ইউনাইটেড শেষ মুহূর্তে ডার্বি কাউন্টির প্রস্তাবকে টপকে যায়। কার্যত বিনা ট্রান্সফার ফিতেই তাকে দলে নেওয়ার চুক্তি হতে চলেছে।

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ অ্যান্থনি জোসেফ লিখেছেন, ‘শেফিল্ড ইউনাইটেড লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীর চুক্তি ডার্বি কাউন্টির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক তারকা ডার্বি কাউন্টিতে যাওয়ার পথে ছিলেন। তবে শেফিল্ড ইউনাইটেডের শেষ মুহূর্তের প্রস্তাবের ফলে চৌধুরীর সিদ্ধান্ত বদলে যায়।’

 

 

 

 

জোসেফ আরো লিখেছেন, ‘হামজা এখন শারীরিক পরীক্ষা করাবেন। এরপর চুক্তির আনুষ্ঠানিক কাগজপত্র সম্পন্ন করবেন।’

 

 

 

 

২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন হামজা। সেই সময়ে দলটিকে চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সম্প্রতি রাইট-ব্যাক ফেমি সেরিকি চোটে পড়ায় হামজাকে ফেরানোর উদ্যোগ নেয় শেফিল্ড। মিডফিল্ডের পাশাপাশি রাইট-ব্যাক হিসেবেও খেলতে পারেন তিনি।

 

 

সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বোল্টনের বিপক্ষে দিয়ে শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে দ্বিতীয় অধ্যায় শুরু হতে পারে হামজার।

 

 

২০০৫ সালে মাত্র ৭ বছর বয়সে লেস্টার সিটি একাডেমিতে ভর্তি হন হামজা। ২০১৫ সালে লেস্টারের মূল দলে তার অভিষেক হয়। ক্লাবটির হয়ে এফএ কাপ, এফএ কমিউনিটি শিল্ড ও ইংলিশ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন তিনি।

 

 

শেফিল্ডের সঙ্গে চুক্তি হয়ে গেলে লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন হবে হামজার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com