1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিপি এমপি আয়নুল হকের শুভেচ্ছা পোরশার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৩ আসামি ঢাকায় গ্রেফতার নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বুটেক্সে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি মান্দায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন রংপুরে চার হত্যায় ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেই দুই আসামির ভাঙাচোরা সড়কে নাকাল নাসিরনগর-মাধবপুরের মানুষ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিউমোনিয়ায় পরিস্থিতির অবনতি, ১২ দিনে ৫৫৬ শিশু ভর্তি

হালতিবিলে পোনা মাছ ধরায় জরিমানাসহ কারেন্ট জাল ধ্বংস 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

 

 

নলডাঙ্গা (নাটোর)প্রতিনিধি 

 

 

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের পাটুল এলাকায় অবৈধ কারেন্ট জাল দিয়ে পোনা মাছ নিধন রোধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে প্রায় ৯০০ ফুট বাধাই (সিন্থেটিক) জাল(যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা) জব্দ করে ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া অবৈধ মাছ ধরার কাজে ব্যবহৃত ৪টি নৌকা জব্দ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, নলডাঙ্গা থানার পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

 

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান খাঁন।

 

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মোবাইল কোর্টে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর ধারা ৫ অনুযায়ী দুটি মামলায় মোট ৭৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার শর্তে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। অভিযান চলাকালে পোনা মাছ ধরায় ব্যবহৃত আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের প্রায় ৯০০ ফুট কারেন্ট/সিন্থেটিক জাল জব্দ করে ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অবৈধ মাছ ধরার কাজে ব্যবহৃত চারটি নৌকাও জব্দ করা হয়।

 

জব্দ করা পোনা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

দেশীয় মাছের প্রজনন, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পোনা মাছ নিধন বন্ধে অবৈধ কারেন্ট জালের ব্যবহার রোধে জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com