1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভূরুঙ্গামারীতে জাতীয় সমবায় দিবস পালন ও গাছের চারা বিতরণ  কালিয়াকৈরে দুই দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন শ্রমিকরা রায়গঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত, পুরস্কৃত ৪ কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ দিনরাত এক করে খাটনি: আমন কাটার কাস্তে তৈরিতে ব্যস্ত নাচোলের এলাইপুরের কামারপল্লী  প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব সিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন বিদ্যুৎমন্ত্রী সিরাজগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নওগাঁর পোরশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সলঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

 

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার, ভোজ্য তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি তদারকিতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ এবং প্রতিশ্রুত খাদ্যপণ্য যথাযথভাবে বিক্রি ও সরবরাহ না করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাতি, বিরালাকুঠি ও বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

 

অভিযানকালে গ্যাস সিলিন্ডারের বাজারমূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

 

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ দই ফ্রিজে সংরক্ষণ এবং প্রতিশ্রুত খাদ্যপণ্য যথাযথভাবে বিক্রি ও সরবরাহ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রাণের ডিলার মো. আতিকুল আলমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে বড় বাজারসহ বিভিন্ন ডিলার পয়েন্টে ভোজ্য তেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুত এবং সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।

 

এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয় জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com