1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভূরুঙ্গামারীতে বিএনপির অঙ্গ সংগঠনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন রংপুর বিভাগে ৫৪ সাংবাদিককে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ যমুনায় মৎস্যজীবির মরদেহ উদ্ধার নলছিটিতে শিশু-কিশোরদের মসজিদমুখী করতে ৪১ দিনের নামাজ আদায় প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরন  দামুড়হুদায় জব্দকৃত ১৫ শ বস্তা সার সরকারি দামে নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি টেস্ট ক্রিকেটে বিরল কীর্তি, ইতিহাসের পাতায় মুশফিক শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রায়গঞ্জে ভবঘুরে নারীকে পুনর্বাসন কেন্দ্রে পাঠাল পুলিশ নওগাঁর পোরশায় গ্যাস বড়ি ও ফাঁদ পেতে অবাধে চলছে অতিথি পাখি শিকার মান্দায় জুয়া ও মাদকের আসরে পুলিশের অভিযান গ্রেপ্তার ১০

কালিয়াকৈরে দুই দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন শ্রমিকরা

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

 

 

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

 

 

 

 

 

দুই দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন পোশাকশ্রমিকরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধমুক্ত রয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে।

 

সকাল ৮টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, সফিপুর, চন্দ্রা পল্লীবিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় কোথাও অবরোধের খবর পাওয়া যায়নি। ফলে সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরও বিভিন্ন স্থানে অবস্থান করতে দেখা গেছে। দুই দিনের ছুটি শেষে শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

 

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ফখরুল হোসাইন বলেন, আজকের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৩ প্লাটুন বিজিবি, পুলিশ, শিল্প পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও এসআরবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে, তাঁরা কাজে ফিরেছেন। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদিন পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com