1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উল্লাপাড়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ ২৫ নভেম্বর আজকের নামাজের সময়সূচি সাত বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, দ্রুত সমাধানের দাবি এমপি আনোয়ারুলের বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত নলডাঙ্গায় অবৈধ করাতকলে বন বিভাগের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা সাদুল্লাপুরে আমগাছ থেকে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড, চালু হচ্ছে রঙিন স্টিকার আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে বিষাক্ত রং ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চিপস উৎপাদনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৩১৩ Time View

মোঃ মাসুদ রানা. সিরাজগঞ্জ:

বিষাক্ত রাসায়নিক রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চিপস তৈরির অভিযোগে সিরাজগঞ্জের এস এম মদিনা পটেটো চিপস কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের রামগাঁতি এলাকায় অবস্থিত মদিনা পটেটো চিপস কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু। এ সময় নিরাপদ খাদ্য অফিসার মো.আতিকুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু বলেন, প্রতিষ্ঠানটি আলুর বদলে চিপস তৈরিতে ব্যবহার করছে ময়দা। এছাড়া চিপসে বিষাক্ত কেমিক্যাল ও রঙ ব্যবহার করে তা
অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছিল। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৪১ ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ও ভেজাল বা ক্ষতিকর খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

জানা যায়, বিএনপি নেতা একাব্বার আলী আকবর বিএসটিআই’র অনুমোদন ছাড়াই ২০১৯ সালে সদর উপজেলার বনবাড়িয়ার রামগাতিস্থ এস. এস. মদিনা পটেটো চিপস্ কারখানা স্থাপন করে দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে ও ক্ষতিকারক রং মিশিয়ে
তৈরি করছে নিম্নমানের চিপস। এ কারখানার কর্মরতদের শ্রমিকদের নেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। কারখানার খোলা আকাশের নিচে নানা রঙের চিপস রোদে শুকাতে দেওয়া হয়েছে। চারদিক থেকে ধুলাবালি, পোকামাকড় ও পাখি এসে খাচ্ছে এবং মল মূত্র ত্যাগ করছে। দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার হচ্ছে চিপস তৈরিতে। চিপস তৈরির মেশিনের নিচেই স্যাঁতস্যাঁতে পরিবেশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com