1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মেধাবী ছাত্র ‘সাদ’ আর নেই :এলাকায় শোকের ছায়া নাসিরনগরে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৫ দোকান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদকসহ দুইজন আটক ২৭ আগস্ট আজকের নামাজের সময়সূচি নাসিরনগরের ধরমন্ডল গ্রামে ৫ নারী চেইন চোর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার সলঙ্গায় আট বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় এজাহার দায়ের ভূঞাপুরে অলোয়া ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত স্কুল ফিডিং কর্মসূচিতে আসছে রান্না করা খাবার, জানালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 

 

সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)।

 

 

 

 

 

 

 

 

 

দিনটি পালন উপলক্ষে সকালে বিভিন্ন মসজিদ, মাদরাসা, মাজারসহ ধর্মীয় প্রতিষ্ঠানে আয়োজন করা হয় কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল মহানবীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

এদিন বেলা সাড়ে ১১টার দিকে দরগা রোড এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

 

 

 

 

 

 

 

 

শোভাযাত্রায় আহলে সুন্নাত ওয়াল জামা’আত সিরাজগঞ্জ জেলার সভাপতি মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম আল কাদরী, শহর শাখার সভাপতি খায়রুল ইসলামসহ সিরাজগঞ্জের সকল দরবার শরিফের পীর মাশায়েখ, খাদেম ও ভক্তরা অংশগ্রহণ করেন।

 

 

 

 

 

 

 

 

 

দিনব্যাপী নানা আয়োজনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ও কর্ম, মানবতা, শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব এবং ন্যায়-নীতির ওপর আলোচনা করেন বক্তারা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

আলোচকরা বলেন,মহানবী (সা.) ছিলেন মানবতার মুক্তির দূত। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলেই ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।

এ সময় মহানবী (সা.)-এর দেখানো আদর্শে জীবন পরিচালনা এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

 

 

 

 

 

 

 

 

 

পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি,মুসলিম উম্মাহর কল্যাণ এবং বিশ্বমানবতার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com