1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মেধাবী ছাত্র ‘সাদ’ আর নেই :এলাকায় শোকের ছায়া নাসিরনগরে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৫ দোকান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদকসহ দুইজন আটক ২৭ আগস্ট আজকের নামাজের সময়সূচি নাসিরনগরের ধরমন্ডল গ্রামে ৫ নারী চেইন চোর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার সলঙ্গায় আট বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় এজাহার দায়ের ভূঞাপুরে অলোয়া ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত স্কুল ফিডিং কর্মসূচিতে আসছে রান্না করা খাবার, জানালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

 

 

মাসুদ রানা মনি,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

 

লক্ষীপুরের রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চিশতীয়া তরিকার মহান আদর্শ ‘উত্তম আচরণ’ ও ‘সৃষ্টির সেবা’ ধারণ করে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও সেবা শিবির অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে উপজেলার শ্যামপুর খানকায়ে চিশতীয়া দরবার শরীফ প্রাঙ্গণে ‘শ্যামপুর খানকায়ে চিশতীয়া জনকল্যাণ প্রকল্প’-এর উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজনে বিভিন্ন এলাকা ও দূর-দূরান্ত থেকে আসা সুবিধাবঞ্চিত ও সাধারণ রোগীরা বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। নারী ও পুরুষ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পৃথক পৃথক ব্যবস্থা রাখা হয়।

দূর-দূরান্ত থেকে চিকিৎসাসেবা নিতে আসা অসহায় ও ক্লান্ত রোগীদের সুবিধার্থে দুপুর ও বিকেলে বিশেষ খাবারেরও আয়োজন করা হয়। আয়োজকদের এমন মানবিক উদ্যোগ সেবাগ্রহীতাদের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

শামপুর খানকাহ-এ-চিশতীয়ার সহকারী-পরিচালক সৈয়দ গোলাম মঈনুদ্দীন চিশতী জানান, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দিনশেষে আয়োজক কমিটির কর্মকর্তা ও উপস্থিত চিকিৎসকরা সকলের আন্তরিক সহযোগিতার জন্য , সেবাগ্রহীতা ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com