1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর মতবিনিময় এমপি ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ-৩ আসনজুড়ে বিক্ষোভ চুয়াডাঙ্গায় আমন রোপণে ব্যস্ত কৃষকরা, ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নওগাঁর পোরশায় ১লক্ষ্য ৫০ হাজার টাকার ট্যাপেন্টাডলসহ ২ জন মাদককারবারি আটক  মান্দায় মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম চুয়াডাঙ্গায় ন্যায্য মজুরি পেতে বিএডিসির শ্রমিকদের ধর্মঘট,গুদামে লোড-আনলোড বন্ধ শিমলা পাবলিক উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন : এমপি আব্দুস সালাম পিন্টু  পোরশায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ

সিরাজগঞ্জে কাঁচাবাজারে ক্রেতাদের স্বস্তি

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪১ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জের কাঁচাবাজার গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। বিভিন্ন সড়কে ভিড়ের কারণে চলাচল দায় হয়ে পড়েছে। দোকানে দীর্ঘ সময় অপেক্ষা করে প্রয়োজনীয় মালামাল কিনতে হচ্ছে ক্রেতাদের। রোজার শুরুতেই এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে। কিন্তু শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) শহরের বড় কাঁচাবাজার, কালিবাড়ি বাজার, পৌর কাঁচাবাজার, মাছিমপুর বৌ বাজার, স্টেশন বাজার, বাহিরগোলা বাজারে মরিচ ১২০ টাকা, আলু ১৪ টাকা, বেগুন ৪০ টাকা, শিম ৪০ টাকা, টমেটো ৪০ টাকা, শসা ৫০-৬০ টাকা, পেঁয়াজ ৩০-৩৫ টাকা, লেবু ৪০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।

 

 

এছাড়াও ইফতার সামগ্রীর মধ্যে মুড়ির দাম ৭০ থেকে ৮০ টাকা, ছোলা ৮০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা, খাসির মাংস ১১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সিরাজগঞ্জ শহরে কাঁচা বাজারে বাজার করতে আসা হামিদুল ইসলাম, জোসনা বেগম জানান, অন্যান্য বছরের তুলনায় এবার ইফতার সামগ্রীসহ কাঁচা বাজারের প্রতিটি জিনিসের মূল্য রোজার শুরুতে ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও ১ সপ্তাহের ব্যাবধানে অনেকটাই মূল্য কমেছে। শহরের ভ্রাম্যমাণ বিক্রেতা শাহীন আলম বলেন, আমরা বিভিন্ন স্থান থেকে কাঁচামাল ক্রয় করে বিক্রি করে থাকি। প্রতিটা দ্রব্যের মূল্য বর্তমানে অনেকটাই কম। প্রতিটি বাজারে দ্রব্য মূল্য কমায় ক্রেতাদের স্বস্তি ফিরে আসলেও উৎপাদন কারিদের উঠেছে মাথায় হাত। আলু ও বেগুন উৎপাদনকারি মোতালেব হোসেন জানান, চলমান কাঁচা বাজারে সবজি বিক্রি করে উৎপাদন খরচ, পরিবহণ খরচ পূরণ করা বর্তমানে দায় হয়ে পড়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ সহকারী পরিচালক মো: সোহেল সেখ বলেন, জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে নিয়মিত বাজার মনিটরিং করছে। ফলে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য অনেকটাই কমেছে। বিভিন্ন দ্রব্য সামগ্রীর দাম সাধারণ মানুষে নাগালের মধ্যে রয়েছে। এই অভিযান অব্যাহত থাকার কথাও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com