1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দৃশ্যপট সংবাদে সাড়া, রায়গঞ্জের শ্যামনাই-দুর্গাপুর সড়কে সংস্কারের ছোঁয়া” দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি চাকরির পেছনে না ছুটে খামার গড়ে সফল উদ্যোক্তা আব্দুল কুদ্দুস কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

সিরাজগঞ্জে অধ্যয়নরত নিজ দেশের শিক্ষার্থীদের খোঁজ নিলেন ভারতীয় সহকারি হাই কমিশনার

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৮১ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের বেসরকারি নর্থবেঙ্গল মেডিকেল কলেজে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করলেন বাংলাদেশের রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারি কমিশনার শ্রী মনোজ কুমার।

 

 

 

রোববার (২৬ এপ্রিল) দুপুরের দিকে তিনি শহরের ধানবান্ধি মহল্লায় অবস্থিত নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে উপস্থিত হন তিনি। এরপর নর্থবেঙ্গল মেডিকেল কলেজের হলরুমে শিক্ষার্থীদের মতবিনিময় করেন।

 

 

 

এ সময় ভারতীয় শিক্ষার্থীরা কেমন আছে, কোন সুবিধা-অসুবিধা আছে কিনা এসব বিষয়ে খোঁজখবর নেন এবং ভিসা সহজতর করার ব্যাপারে আশ্বস্ত করেন।

 

 

 

মতবিনিময়কালে তার সঙ্গে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আবু তাহের, পরিচালক মো. আরমান আলীসহ অন্যান্য কর্মকর্তা।

 

 

 

নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আবু তাহের বলেন, এখানে অধ্যায়নরত নিজ দেশের শিক্ষার্থীদের দেখতে এসেছিলেন ভারতীয় সহকারি হাই কমিশনার। তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন।

 

 

 

এর আগে সকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গোপালজিউ মন্দির পরিদর্শন করেন সহকারি হাই কমিশনার শ্রী মনোজ কুমার। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com