1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জিততে না পেরে মাঠ ও বলকে দোষারোপ করলেন ভারত অধিনায়ক সিংড়ার চলনবিলে শুরু হয়েছে আগাম খিরা চাষ  নিজের জমি দান করে বিদ্যালয় নির্মাণে এগিয়ে এলেন এমপি এম.এ. হান্নান ২৩ নভেম্বর আজকের নামাজের সময়সূচি দশ মিনিটে ৩ গোল করে বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি নিয়েও বিতর্ক অস্থিতিশীল সৃষ্টি করে নেত্রকোনাকে গোপালগঞ্জ বানানোর চেষ্টা করবেন না: এমপি আনোয়ারুল চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত,সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন  দলীয় মনোনয়ন তুলতে এসে হামলার শিকার বিএনপি নেতা

সিংড়ায় হিন্দু সম্প্রদায়ের মাঝে দাউদার মাহমুদের পূজার উপহার বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৩২৯ Time View

কাবিল উদ্দিন কাফি,সিংড়া (নাটোর) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ৫’শ ব্যক্তির মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, নাটোর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. দাউদার মাহমুদ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় ব্যক্তিগত কার্যালয়ে এসব বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. খালেকুজ্জামান, পৌর যুবদলের আহ্বায়ক এডভোকেট নাজমুল হক, সদস্য সচিব আমিনুল হক, পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরহাদ আলী, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, শ্রী জয়দেব সাহা প্রমুখ।

দাউদার মাহমুদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এটিকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশজুড়ে উৎসবের আমেজ শুরু হয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ নানা ধর্ম ও বর্ণের মানুষের বাস বাংলাদেশে। এ দেশ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য লীলাভূমি। দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।

উল্লেখ্য, এ বছর সিংড়া উপজেলার ১২ ইউনিয়ন ও পৌরসভার ৮১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সিংড়া উপজেলায় নাটোর জেলার সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ থাকায় সেনাবাহিনীর একটি স্পেশাল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com