1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলী আর নেই, শোকাহত স্বজন-সহকর্মীরা টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন  জলবায়ু পরিবর্তনের কারণে নেত্রকোনা থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে নারিকেল ও সুপারী গাছ   ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের: বাণিজ্যমন্ত্রী ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ ভোটে মেসিকে টপকে রোনালদোর বাজিমাত ১১৩ প্রেসের ৪০টিতে বই ছাপা শেষ হয়নি এক-তৃতীয়াংশও বিনা মূল্যের পাঠ্যবই শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ স্ট্রোক দিবস: সামান্য সচেতনতাই কমাতে পারে মৃত্যুঝুঁকি

‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ ভোটে মেসিকে টপকে রোনালদোর বাজিমাত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

 

 

 

স্পোর্টস ডেস্ক

 

 

সান্তিয়াগো বার্নাব্যুতে কাটানো টানা নয়টি চমৎকার মৌসুমে এমন কিছু অনন্য রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যা নিকট ভবিষ্যতে ভাঙা প্রায় অসম্ভব বলেই মনে হয়। ইয়াহুস্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

 

 

রিয়াল মাদ্রিদে তার রেখে যাওয়া কীর্তি অনেক দিক থেকেই অতুলনীয়। ক্লাবটি ছাড়ার বহু বছর পরও তার অর্জিত সাফল্যগুলো টানা স্বীকৃতি পেয়ে আসছে।

 

 

 

ব্যালন ডি’অরের অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে আয়োজিত ভক্তদের এক ভোটে সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ী মৌসুম হিসেবে বিজয়ী হয়েছে রোনালদোর ২০০৮ সালের পারফরম্যান্স।

 

 

‘বোট’ (BOAT) সংক্ষেপে পরিচিত এই উদ্যোগটি মূলত সাধারণ সমর্থকদের একটি পাবলিক ভোট। এটি কোনো অফিসিয়াল ট্রফি নয়। এই ভোটাভুটিতে অর্থ পরিশোধের মাধ্যমে সমর্থকরা একাধিকবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন।

 

 

 

বিশ্বজুড়ে সমর্থকদের জন্য উন্মুক্ত এই আয়োজনের মূল লক্ষ্য ছিল ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ী মৌসুমকে বেছে নেওয়া।

 

 

প্রতিদ্বন্দ্বীদের তালিকায় ছিলেন লিওনেল মেসি, ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি এবং রোনালদো নাজারিওর মতো প্রখ্যাত সব কিংবদন্তি।

 

 

তবে সবাইকে পেছনে ফেলে মোট ভোটের অবিশ্বাস্য ৭৫ শতাংশ একাই ঝুলিতে পুরেছেন রোনালদো (২০০৮)। যেখানে তার চেয়ে অনেকটা পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে থাকা মেসির ২০১২ সালের মৌসুমটি পেয়েছে মাত্র ৯ শতাংশ ভোট।

 

 

আকর্ষণীয় বিষয় হলো, রিয়াল মাদ্রিদে খেলার সময় ২০১৭ সালে রোনালদোর জেতা ব্যালন ডি’অর জয়ী মৌসুমটি ৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে।

 

 

পর্তুগিজ ফরোয়ার্ডের ২০০৮ সালের সেই মৌসুমটি ছিল সত্যিই অবিশ্বাস্য। সেবার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২টি গোল করেছিলেন তিনি।

 

 

দলকে প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পাশাপাশি নিজের করে নিয়েছিলেন ইউরোপীয় গোল্ডেন বুট।

 

 

সূত্র: ইয়াহুস্পের্টস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com