1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঘুমের মধ্যে মুখ থেকে লালা পড়ে? জানুন এটি কীসের লক্ষণ ০১ সেপ্টেম্বর আজকের নামাজের সময়সূচি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিপি এমপি আয়নুল হকের শুভেচ্ছা পোরশার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৩ আসামি ঢাকায় গ্রেফতার নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বুটেক্সে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি মান্দায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন রংপুরে চার হত্যায় ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেই দুই আসামির

সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চাই: এমপি আলীম

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫১ Time View

 

বেলকুচি (সিরাজগঞ্জ)প্রতিনিধি 

 

সংবাদপত্র এবং রাজনৈতিক দল বাংলাদেশে নেতাকর্মী এবং জনপ্রতিনিধি একটি আরেকটির পরিপূরক। সংবাদ পত্রের দায়িত্ব হচ্ছে গঠনমূলক সমালোচনা করা। আর আমি মনে করি রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে সাংবাদিকদের সেই গঠনমূলক সমালোচনা কে সহজভাবে গ্রহণ করে সেই আলোকেই তার কর্মকাণ্ড পরিচালনা করা।

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বেলকুচি প্রেসক্লাব ভবনে শুভেচ্ছা বিনিময় কালে সিরাজগঞ্জ- ৫ আসনের নবনির্বাচিত এমপি আমিরুল ইসলাম খান আলীম এ সব কথা বলেন।

এমপি আরোও বলেন, আমরা যদি  সমন্বয় করে কাজ করতে পারি তাহলে মানুষ উপকৃত হবে।আমি সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চাই। আপনাদের লেখনী এমন হওয়া উচিত যাতে করে আমরা সাবধান হতে পারি এবং আমাদের কাজ করার সুযোগ সৃষ্টি হয়। সমাজের কল্যাণে ও মানুষের কল্যাণে কাজ করতে পারি ।

 

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান।

 

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি নারায়ণ মালাকার, যমুনা টিভির স্টাফ রির্পোটার গোলাম মোস্তফা রুবেল, দপ্তর সম্পাদক আবু মুসা, কোষাধ্যক্ষ সবুজ সরকার, প্রচার সম্পাদক পারভেজ আলী, আব্দুর রাজ্জাক বাবু, উজ্জ্বল আধিকারী, মোহাম্মদ আলী বাবু, রুহুল আমিন, আল আমিন হোসেন, টুটুল শেখ ও সেরাজুল ইসলাম মঈন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com