1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দর্শনা’র কুড়ুলগাছি আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার তছিম উদ্দিন গ্রেপ্তার রামগঞ্জে কবরস্থান থেকে বিপুল পরিমাণ বুলেটের খোসা উদ্ধার ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রি করতে এসে ধরা, ১৫ দিনের জেল  রায়গঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার ঝালকাঠির রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে: ইসি সচিব ভূরুঙ্গামারীতে সার সংকটে মৎস্যচাষিরা, বাড়ছে উৎপাদন ব্যয়ের শঙ্কা মামলার প্রতিবাদে নোচনাহারে সড়ক অবরোধ, প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের রাষ্ট্রপতির হাত ধরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু

সলঙ্গায় পেট্রোবাংলার চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৯ Time View

সোহেল রানা, নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী স্বৈরাচারী ও দুর্নীতি বাজ সরকারের দোসর পেট্রোবাংলার দুর্নীতিবাজ চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারকে অপসারনের দাবিতে মানববন্ধন করেছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) হাটিকুমরুল অঞ্চলিক অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (১৮সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল আঞ্চলিক অফিস পেট্রোবাংলা কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভায়,হাটিকুমরুল পেট্রোবাংলার সহ-ব্যবস্থাপক এস এম হুমায়ন কবির বলেন,
পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার
স্বেচ্ছাচারীতার কারণে জাতীয় গ্যাস গ্রিড পরিচালনাকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা (জিটিসিএল) ধ্বংসের মুখে। অসৎ উদ্দেশ্যে নিজ উদ্যোগে মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কারিগরি ও সিস্টেম লসের নামে গ্যাস চুরির দায় বেশির ভাগ জিটিসিএলের ওপর চাপিয়ে দিয়েছেন। ফলে আর্থিক লাভে থাকা কোম্পানীটি ক্ষতির মধ্যে পড়েছে।

মানববন্ধনে কর্মকর্তারা আরো বলেন,পেট্রোবাংলার চেয়ারম্যান অতি উৎসাহ এবং ব্যক্তিগত স্বার্থে অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত প্রকল্প গ্রহণের ফলে প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখছে না। অপরিকল্পিত প্রকল্প বন্ধ করে বৈষম্য মূলক অর্গানোগ্রাম দ্রুত সংস্কারের মাধ্যমে,আন্ত ক্যাডার বৈষম্য দূর করে, কোম্পানিতে সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com