1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্কুলছাত্রীদের শনাক্ত করেছে পুলিশ বিএনপির শোভাযাত্রা শনিবার, নেতৃত্ব দেবেন তারেক রহমান চুয়াডাঙ্গা সীমান্তে গুলির পর আহত অবস্থায় বাংলাদেশিকে ‘ধরে নিয়ে গেছে’ বিএসএফ স্বামী নেই,তিন সন্তানের মুখে হাসি ফোটাতে নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ রংপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কবি-লেখক মিলনমেলা আলট্রাসনোগ্রামে দেখা গেল যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী বহুরূপী দল আছে একটা, আর মাটির নিচে চলে গেছে আওয়ামী লীগ: বিদ্যুৎমন্ত্রী মান্দায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৩

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সালথা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতিসহ দুজন

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৫ Time View
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মো. আনিচুর রহমান (৬০) ও কলা ব্যবসায়ী মো. ফারুক সেখ (৪০) নিহত হয়েছেন।মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা আনিচুর রহমান সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ মাওলানার ছেলে। তিনি উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও কামদিয়া রহমানিয়া মহিলা মাদরাসার মুহতামিম ছিলেন। নিহত অপরজন কলা ব্যবসায়ী মো. ফারুক সেখ একই ইউনিয়নের ভাওয়াল গ্রামের মো. পান্নু শেখের ছেলে।
কামদিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাবেক ইউপি সদস্য নুর ইসলাম বলেন, মাওলানা আনিচুর রহমান মাদরাসার শিক্ষকতার পাশাপাশি ফারুক সেখের সঙ্গে কলার ব্যবসা করতেন। সোমবার রাত ১২টার দিকে তারা নিজেদের মালিকাধীন একটি মিনি ট্রাকে করে সালথা থেকে মেহেরপুর কলা আনতে যাচ্ছিলেন। যাওয়ার পথে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের সাধুহাটি বাজারে তাদের ট্রাকটি পৌঁছালে সড়কের স্পিড বেকার (বিট) পার হওয়ার সময় সামনে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান। এ ঘটনায় ট্রাকচালক মতিয়ার রহমান আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে দেখি দুজন নিহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকে আহত অবস্থায় একজন আটকা পড়ে ছিলেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com