1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈশ্বরগঞ্জ সরকারি অনুদান ও বই-গাছ বিক্রির টাকায় অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে  পোরশায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ডিমলায় তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান মেশিন বিনষ্ট, জব্দ মালামাল মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার মার্কিন রাষ্ট্রদূতের উত্তরাঞ্চল সফর: পার্বতীপুরে সেন্ট্রাল লোকোমোটিভ কারখানা পরিদর্শন  হত্যামামলার প্রধান আসামি শফিকুল গ্রেপ্তার, ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে আটক গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি খাতে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী রায়গঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্নার উদ্বোধন করেন:ড.জিয়াউদ্দিন হায়দার 

শেখ হাসিনার বিচার দাবিতে ঈশ্বরগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৮২ Time View

শরিফুলআলম,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।আজ(১৪ আগস্ট) বুধবার বেলা বারোটার দিকে সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নির্দেশনায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টুর নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠ থেকে বের হয়। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ও পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ পাট বাজার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের গ্রাম বিষয়ক সম্পাদক উজ্জ্বল, যুবদলনেতা সোহাগ সওদাগর, রবি,রিপন, শান্ত,জাহাঙ্গীর প্রমুখ।
এবিষয়ে আমিনুল ইসলাম মিন্টু বলেন, বিএনপি ও সমমনাবিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী-সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা-নির্যাতন-
নিপীড়ন এবং সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে শত শত প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ভাইয়ের নির্দেশনায় ঈশ্বরগঞ্জে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।আমাদের দাবি খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করা হোক।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com