1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করাহবে,কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক,২ মাসের কারাদণ্ড ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায় ‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য গভীর রাতে  রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর মন্দিরে চুরির মূল হোতা গ্রেফতার: সিএমপির বন্দর থানার অভিযানে নগদ টাকা উদ্ধার

শহীদদের স্মরণে রায়গঞ্জ প্রেস ক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১১৮ Time View

রায়গঞ্জ  (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় রায়গঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রায়গঞ্জ প্রেস ক্লাবের ধানগড়া পৌর বাসস্ট্যান্ড চত্বর কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক মো. আবুল কালাম বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো. আলী হায়দার আব্বাসী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের আহ্বায়ক কমিটির কোষাধ্যক্ষ মো. খোরশেদ আলম, সদস্য আশরাফ আলী, আব্দুল লতিফ, সাধারণ সদস্য স. ম. আব্দুস সাত্তার, আব্দুল কুদ্দুস, আবু হাসেম মনি প্রমুখ।

অনুষ্ঠানে রায়গঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সকল সদস্য ছাড়াও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশেষভাবে স্মরণ করা হয় ক্লাবের প্রবীণ সাংবাদিক প্রদীপ কুমার ভৌমিককে, যিনি জুলাই-আগস্টের ঐতিহাসিক গণআন্দোলনের পরবর্তীতে মৃত্যুবরণ করেন।

তাঁর আত্মার মাগফিরাতসহ , আন্দোলনের সকল শহীদ ও আহতদের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতে দেশের শান্তি ও অগ্রগতি কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com