
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের মোইসা চাপর পূর্বপাড়া এলাকার তিনমাথা মোড় থেকে অভিযান চালিয়ে একাধিক চুরি মামলার আসামি হিসেবে পরিচিত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, রোববার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোইসা চাপর পূর্বপাড়া সংলগ্ন তিনমাথা এলাকা থেকে মজনু (৩৮) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলার ধুকুরিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার মজনুর বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা ও রায়গঞ্জ, বগুড়ার শেরপুর ও ধুনট এবং সিরাজগঞ্জের তাড়াশ থানাসহ বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
রায়গঞ্জ থানার মামলা নং-০৬, তারিখ ২১ ডিসেম্বর ২০২৫, পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশি প্রহরায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির একাধিক মামলা রয়েছে। আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”