1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য গভীর রাতে  রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর মন্দিরে চুরির মূল হোতা গ্রেফতার: সিএমপির বন্দর থানার অভিযানে নগদ টাকা উদ্ধার চুয়াডাঙ্গায় এক মণ ওজনের বিশালাকৃতির কাঁঠাল অবশেষে ইমামের বিয়ে, সালিশে ১০ লাখ টাকা কাবিন দুই পা নেই, তবুও থামেনি জান্নাতুলের স্বপ্ন চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮ Time View

 

 

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি 

 

নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা। রবিবার সকাল ৯টায় দুর্গাপুরে ফুটবলপ্রেমীরা প্রতীকীভাবে মাদককে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন।এদিকে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে ফুটবলপ্রেমীদের নিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন। রবিবার সকাল ৯টায় দুর্গাপুর সাংবাদিক সমিতি কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে ফুটবলপ্রেমীরা শপথ গ্রহণের পাশাপাশি প্রতীকীভাবে মাদককে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন।

 

এসময় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহীনুর ইসলাম তালুকদার। তিনি বলেন, ‘ফুটবলে লাল কার্ড যেমন মাঠ থেকে বহিষ্কারের প্রতীক, তেমনি সমাজ থেকেও মাদককে চিরতরে বহিষ্কার করতে হবে। খেলাধুলা শুধু শারীরিক বিকাশই ঘটায় না, এটি তরুণদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলে। মাঠের এই লাল কার্ড যেন সবার মনে মাদকের বিরুদ্ধে স্থায়ী প্রতিরোধ গড়ে তোলে। পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ায় এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ।’

 

এদিকে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, ‘মাদক একটি জাতিকে রুগ্ন ও মেধাশূন্য করে দেয়। শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতাই পারে এই ব্যাধি দূর করতে। এ লক্ষ্যে আমরা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। ফুটবলপ্রেমীদের মাধ্যমে প্রতীকীভাবে মাদককে লাল কার্ড দেখানো হয়েছে।

 

 

সবাই সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুললে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এসময় উক্ত অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com