1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জুলাই অভ্যুত্থানের চেতনায় বাঘায় জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি রাষ্ট্রপতি নির্বাচনের পর সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন সলঙ্গায় সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত,দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগের নতুন কমিটি প্রকাশ জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক, ৯১ শতাংশ ঘটনা মফস্বলে রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬: তথ্য সংগ্রহকারী নিয়োগে ভাইভা শুরু সলঙ্গার চৌধুরী ঘুঘাট মাঠে ফাইনাল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে মাদক কারবারির হামলায় আহত ১ সৎ চিন্তা আর সৃজনশীলতায় বদলে গেছে দর্শনা থানার চিত্র, সাফল্য স্বাক্ষী হয়ে থাকবে ওসি নজরুল ইসলাম  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

জুলাই অভ্যুত্থানের চেতনায় বাঘায় জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১ Time View

 

আব্দুল হক, বাঘা (রাজশাহী) প্রতিনিধি

 

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীর বাঘায় ব্যাপক গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচিতে জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবি জানিয়ে নেতারা বলেন, জনগণের প্রত্যাশা বাস্তবায়নে আর বিলম্ব করা যাবে না। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

 

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, গণমিছিলে প্রায় ৯০০ থেকে ১ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

গণমিছিলে নেতৃত্ব দেন বাঘা উপজেলা জামায়াতের আমির মো. আব্দুল্লাহ আল মামুন নূহু। উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো. নাজমুল হক, জেলা শুরা সদস্য মো. জিন্নাত হোসেন, বাঘা উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক মো. রেজাউল করিম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সবুজ আলীসহ বাঘা ও চারঘাট উপজেলার জামায়াত ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

 

গণমিছিলটি বাঘা শাহী মসজিদ তেঁতুলতলায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আমচত্বর, উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আন্দোলনের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।

 

সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন জনগণের ন্যায্য দাবি। এ দাবি বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সুদৃঢ় হবে। দাবি পূরণে গড়িমসি করা হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com