1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপি আয়নুল হককে সংবর্ধনা

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক রানা। ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক রেজাউল করিম খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ভিপি আয়নুল হক বিদ্যালয়টিকে জাতীয়করণ এবং এর অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, এস এম বাবর আলী খোকন এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাতেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিপার আল হাসান, বিএনপি নেতা ফরিদুল ইসলাম ফরিদ, সাইফুল ইসলাম আলালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com