1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ল শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি প্রিয়াঙ্কা, খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ অভিযানে ভাঙা ইটভাটা এক মাস না যেতেই ফের নির্মাণের অভিযোগ রায়গঞ্জে সাউন্ড বক্স বন্ধ করা নিয়ে সংঘর্ষ, আহত ৫ তাড়াশে থামছেই না চুরি: ২৮ দিনে ২৪টি গরু লুট সাতক্ষীরার এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পড়াশোনার পাশাপাশি পেঁপে চাষে উদ্যোক্তা বন্যা রানী সার বিতরণ বিলম্বে সড়ক অবরোধ কৃষকের হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একতা এক্সপ্রেসে ছিনতাইয়ের চেষ্টা: পার্বতীপুরে যৌথ অভিযানে ‘মলম পার্টি’র ৫ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে সাউন্ড বক্স বন্ধ করা নিয়ে সংঘর্ষ, আহত ৫

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে মসজিদে জোড় চলাকালে পাশের একটি বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো বন্ধ করতে বলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচজন আহত হয়েছেন।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নিমগাছী বাজারের পশ্চিমে জয় সাগর পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, জয় সাগর পুকুরপাড় এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। একই সময়ে পাশের একটি মসজিদে জোড় চলছিল। এ সময় মসজিদের পক্ষ থেকে সাউন্ড বক্সের শব্দ কমানো বা বন্ধ করার অনুরোধ জানানো হলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

 

মসজিদ কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম অভিযোগ করেন, সাউন্ড বক্স বন্ধ করতে বলায় কয়েকজন তাঁর ওপর হামলা করেন। এ সময় তাঁর কাছে থাকা মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের অনুদানের ৫০ হাজার টাকা ও একটি সমিতির ১৬ হাজার টাকা নিয়ে নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। ধস্তাধস্তির সময় তাঁর পকেটে থাকা আরও এক হাজার টাকা ছিঁড়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।

 

তিনি আরও বলেন, সংঘর্ষের সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও কয়েকজন মুসল্লি এগিয়ে এলে তাঁদের সঙ্গেও মারামারি হয়।

 

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত মসজিদ কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মিলন, মুসল্লি মো. শাহিনুর, মো. সুলতান ও মো. আব্দুল্লাহকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

এ ঘটনায় রোববার (২০ সেপ্টেম্বর) পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে রায়গঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে।

 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।’অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

অভিযোগের বিষয়ে অপর পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com