1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

 

 

 রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি পুকুর থেকে রতন শেখ (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ভাতহাড়িয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রতন শেখ ওই এলাকার রহিম বক্সের ছেলে। স্থানীয়রা জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। পারিবারিক জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে এলাকার একটি পুকুরে রতন শেখের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

রতন শেখের মৃত্যুর খবরে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com