1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর মতবিনিময় এমপি ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ-৩ আসনজুড়ে বিক্ষোভ চুয়াডাঙ্গায় আমন রোপণে ব্যস্ত কৃষকরা, ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নওগাঁর পোরশায় ১লক্ষ্য ৫০ হাজার টাকার ট্যাপেন্টাডলসহ ২ জন মাদককারবারি আটক  মান্দায় মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম চুয়াডাঙ্গায় ন্যায্য মজুরি পেতে বিএডিসির শ্রমিকদের ধর্মঘট,গুদামে লোড-আনলোড বন্ধ শিমলা পাবলিক উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন : এমপি আব্দুস সালাম পিন্টু  পোরশায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ

রায়গঞ্জে পাকা রাস্তার দুই পাশে ধস: ভোগান্তিতে মানুষ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৭২ Time View

 

রায়গঞ্জ(সিরাজগঞ্জ) প্রতিনিধি 

সিরাজগঞ্জের রায়গঞ্জের চকনুর-গ্রাম পাঙ্গাসী বাজার সড়কের প্রায় ১কিলোমিটার রাস্তা চলাচল অযোগ্য হয়ে পড়েছে। অতিবৃষ্টি ও সড়কের গাইড ওয়াল না থাকায় বিভিন্ন স্থানে দুই পাশের মাটি সরে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার দুই পাশ ধসে যাওয়ায় বর্তমানে ওই রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হওয়ার আশংকা দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কয়েক হাজার মানুষ এবং পণ্যবাহী যানবাহনের চালকেরা।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, সড়কের প্রায় এক কিলোমমিটার রাস্তার মধ্যে অর্ধকিলোমিটার এলাকা জুড়ে পিচঢালা পথের দুই পাশের মাটি পুরোপুরি বিলীন হয়ে গেছে। কোনো কোনো জায়গায় রাস্তার মাঝ বরাবর ফাটল দেখা দিয়েছে। বড় গর্ত সৃষ্টি হওয়ায় রিকশা বা মোটরসাইকেলের মতো ছোট যানবাহনও চলাচল করতে সমস্যার সৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে রাস্তার নিচের বালু ও মাটি সরে যাওয়ায় এই ধস নেমেছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কৃষি পণ্য বহনকরা।

চকনুর (দক্ষিন পাড়া) গ্রামের বয়োবৃদ্ধ মোঃ ফজর আলী বলেন,স্থানীয় কৃষকেরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে সমস্যা হচ্ছে, যার ফলে আর্থিক লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে। শুধু তাই নয়,মাঠের ফসল বাড়িতে আনতেও সমস্যা হচ্ছে। একই গ্রামের আশরাফ আলী বলেন,গত তিন বছর পুর্বে রাস্তার কাজ করা হয়। কাজের গুনগতমান ভাল ছিলোনা। “রাস্তাটি ভেঙে যাওয়ায় আমরা এখন পুরোপুরি সমস্যায় পড়ে গেছি।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রায়গঞ্জে উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “রাস্তাটি ধসে যাওয়ার বিষয়টি আমরা অবগত হয়েছি। পূর্ণাঙ্গ সংস্কারের জন্য একটি প্রকল্প প্রস্তাব সদর দপ্তরে পাঠানো হবে।

স্থানীয় এলাকাবাসী দ্রুত এই সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন। তাদের মতে, এখনই ব্যবস্থা না নিলে আগামী বর্ষায় পুরো রাস্তাটিই পাশের জমিতে বিলীন হয়ে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com