1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করাহবে,কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক,২ মাসের কারাদণ্ড ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায় ‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য গভীর রাতে  রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর মন্দিরে চুরির মূল হোতা গ্রেফতার: সিএমপির বন্দর থানার অভিযানে নগদ টাকা উদ্ধার

রায়গঞ্জে থানা পুলিশের ‘ওপেন হাউজ ডে’: জনসম্পৃক্ততা বাড়াতে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১১১ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার উদ্যোগে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানটি জনগণের সরাসরি অংশগ্রহণে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট ) সকালে উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করে তোলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা এবং সঞ্চালনায় ছিলেন পাঙ্গাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবলু কুমার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান হাফিজ।

এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, জামায়াতে ইসলামীর আমীর মো. আলী মর্তুজা, যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এবং ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিট পুলিশিং কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত এসআই নীলকমল।

সভায় বক্তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ দমনে পুলিশের সহযোগিতা আরও দৃঢ় করার আহ্বান জানান। পাশাপাশি বাজার এলাকায় যানজট নিরসন ও সামাজিক সমস্যা সমাধানে জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়টিও উঠে আসে আলোচনায়।

স্থানীয়দের মতে, এই ধরনের ওপেন হাউজ ডে কর্মসূচি পুলিশ ও জনগণের মধ্যকার আস্থা ও সম্পর্ককে আরও দৃঢ় করবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com