1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রেলপথের ফুট‌ওভার ব্রীজের পিলারের ধাক্কায় যুবকের মৃত্যু রায়গঞ্জে কাটা ধান ঘরে তোলা হলো না, বজ্রপাতে ঝরে গেল যুবকের প্রাণ সিরাজগঞ্জে অধ্যয়নরত নিজ দেশের শিক্ষার্থীদের খোঁজ নিলেন ভারতীয় সহকারি হাই কমিশনার রায়গঞ্জে গোপালজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার রায়গঞ্জে ভাঙা কালভার্টের রেলিং: দুর্ঘটনার ঝুঁকি রায়গঞ্জে অগ্নিকাণ্ডে ৫ ফার্নিচার দোকান পুড়ে ছাই ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর তাণ্ডব, বসতঘর বিধ্বস্ত মেয়ের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধার প্রভাবশালীদের দখলে সলঙ্গার গাঢ়ুদহ নদী এখন মৃতপ্রায় রংপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

রায়গঞ্জে গোপালজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৪ Time View

 

 

 

দৃশ্যপট ডেস্ক 

 

 

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শ্রী শ্রী গোপালজিউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার। রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে এ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

 

মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ডা. শচীন্দ্র নাথ বসাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীস্হ ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার।

 

 

 

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্দির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ অংশ নেন।

 

 

 

 

বিশেষ অতিথির বক্তব্যে মনোজ কুমার বলেন, গোপালজিউ মন্দিরে এসে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। তিনি এ অঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের পরিবেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “ধর্মীয় সম্প্রীতি একটি সমাজের স্থিতিশীলতা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি।”

 

 

 

অনুষ্ঠানে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. কামরুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান এবং রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসানুজ্জামান উপস্থিত ছিলেন।

 

 

 

 

এছাড়া অনুষ্ঠানে মন্দিরের পৃষ্ঠপোষক শ্রী উত্তম কুমার রায়, উন্নয়ন সংগঠক শ্রী উজ্জ্বল কুমার রায় এবং পথিকৃৎ শ্রী বিধান কুমার রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

 

 

 

পরিদর্শনকালে অতিথিরা মন্দিরের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং স্থানীয় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়ে মতবিনিময় করেন। বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে শান্তি, সহনশীলতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

 

পরিদর্শন শেষে সহকারী হাই কমিশনার মনোজ কুমার সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com