1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে,দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা সংসদে ভূমিকা রাখতে দলীয় নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রাস্তার মাঝে গাছ রেখেই চলছে সংস্কার: চরম ঝুঁকিতে যানবাহন ও পথচারী ঈদুল আযহা উপলক্ষে ১ নং ধামাইনগর ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফ’র চাল বিতরণ বিয়ের স্বীকৃতি চাইতেই প্রেমিকা ও গর্ভের সন্তান হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড তাড়াশে খড়ের গাদায় আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ক্ষতি থেকে রক্ষা মেধা ও স্বীকৃতির মিলনমেলা: ভূঞাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণ সিরাজগঞ্জে ১২৬ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৫ হাজার টাকা সংবাদ প্রকাশের পর বদলানো হলো পচা দুর্গন্ধযুক্ত ভিজিএফের চাল উন্নয়নের মহাসড়কে ঠাকুরগাঁও, কথা রেখেছেন মির্জা ফখরুল

মেধা ও স্বীকৃতির মিলনমেলা: ভূঞাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২ Time View

মো: আব্দুর রহীম মিঞা, জেলা টাঙ্গাইল প্রতিনিধি:

শিক্ষা শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, উন্নয়নের প্রধান চালিকাশক্তি। সেই শিক্ষাকে এগিয়ে নিতে এবং মেধা, সৃজনশীলতা ও সাফল্যকে স্বীকৃতি দিতেই সারাদেশের মতো টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান। এ উপলক্ষে সম্মাননা প্রদান করা হয়েছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠান।

সোমবার ১৮ মে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো আয়োজন যেন পরিণত হয়েছিল মেধা, প্রেরণা ও স্বীকৃতির এক মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ ভূঞাপুর-গোপালপুরের জাতীয় সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুব হাসান। আব্দুস সালাম পিন্টু তিনি তার বক্তব্যে বলেন, “একটি শিক্ষিত জাতিই পারে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে। শিক্ষার্থীদের শুধু ভালো ফল করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলিও অর্জন করতে হবে।”তিনি শিক্ষকদের উদ্দ্যেশ্যে বলেন আমাদের শিক্ষকরা অত্যন্ত দক্ষ। তারা ছাত্র-ছাত্রী প্রতি যত্নশীল। তিনি দরিদ্র ছাত্র-ছাত্রীদের লেখা-পড়া চালিয়ে যাওয়ার জন্য যা-যা করণীয় তাই করবেন বলে আশ্বাস দেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, স্কাউট, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে কৃতিত্ব অর্জনকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের হাসি, আর শিক্ষকদের চোখে ছিল পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার তৃপ্তি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের স্বপ্ন দেখতে শেখায়। জাতীয় শিক্ষা সপ্তাহ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শিক্ষার্থীদের ভালো কাজের অনুপ্রেরণা ও স্বীকৃতির একটি বড় প্ল্যাটফর্ম।

ভূঞাপুরের উপজেলা প্রশাসনের এমন আয়োজন নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেকের মতে, মেধা ও সাফল্যকে সম্মানিত করার এ ধরনের উদ্যোগ শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেষে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, আজকের এই স্বীকৃতি আগামী দিনের বড় অর্জনের পথ তৈরি করবে। কারণ, শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে আগামী দিনের স্মার্ট, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ প্রতিযোগিতা বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্টত্ব অর্জন করেন ইব্রাহীম খাঁ সরকারি কলেন, ভূঞাপুর সরাকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর পাইলট বালিকা বিদ্যালয় , লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজ, ফলদা শরিফুন নেচা বালিকা বিদ্যালয়, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়, যমুনা ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ। শেষে প্রধান অতিথি আব্দুস সালাম পিন্টু শিক্ষক,বিএনসিসি , প্রতিষ্ঠান শিক্ষক, ছাত্র-ছাত্রীদের হাতে কেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com