1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গঙ্গাচড়ায় এক বছর যেতে না যেতেই এলজিইডির ১৪ লক্ষ টাকা নদী গর্ভে বিলীন  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন–এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন মঞ্জুর বিশ্ব বাবা দিবস আজ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক বেনাপোল সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক শাহজাদপুরে পুলিশের অভিযানে দেড় লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস রায়গঞ্জে এক স্ত্রী নিয়ে দুই স্বামীর টানাটানি! বাঁশখালী হাসপাতালে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ মান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, কর্তৃপক্ষের শোকজ মেহেদী হত্যার বিচার দাবিতে উত্তাল রামগঞ্জ 

মিরসরাইয়ে রেললাইনে বালুর ট্রাক বিকল: পাহাড়িকার ধাক্কা, দেড় ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৬ Time View

 

পারভেজ বাঙালী,চট্টগ্রাম প্রতিনিধি

 

 

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি রেল ক্রসিংয়ের ওপর বালুবোঝাই ট্রাক বিকল হয়ে পড়ার পর সেটিকে ধাক্কা দিয়েছে আন্তঃনগর ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেন। আজ রবিবার (৭ জুন) সকালে জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ক্রসিং পার হওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে বালুর ট্রাকটি লাইনের ওপর আটকে যায়। এ সময় চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দেয়। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ফোর্স পাঠানো হয়। লাইন থেকে দুর্ঘটনাকবলিত যানটি সরিয়ে নেওয়ার পর সকাল সাড়ে ১০টা থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে (দুপুর ১২টা) এই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com