1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত নওগাঁর পোরশায় বিভিন্ন আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতীর দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল শাকিব খানের নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি? ৩৫ বলে সেঞ্চুরি, অভিষেকের ব্যাটে রেকর্ডের ঝড় নেত্রকোনার পাহাড়ী আদিবাসী জনগোষ্ঠীর জীবন মানেই নিত্যদিনের সংগ্রাম ২৮ অক্টোবর আজকের নামাজের সময়সূচি সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চুয়াডাঙ্গা বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মান্দায় হাট উন্নয়নে সাড়ে ৯ লাখ টাকায় নামমাত্র কাজের অভিযোগ

নওগাঁর পোরশায় বিভিন্ন আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

 

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ ,পোরশা (নওগাঁ) প্রতিনিধি

 

“হাত ধোয়ার নায়ক হোন” (Be a Hand Washing Hero)—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে।

 

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সঠিক নিয়মে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. নাবিলা ফেরদৌস। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা আল হামিম।

 

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন ও সমবায় কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা।

 

বক্তারা বলেন, দৈনন্দিন জীবনে বিভিন্ন রোগবালাই থেকে সুরক্ষিত থাকতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। বিশেষ করে খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং প্রয়োজনীয় অন্যান্য সময়ে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে জীবাণুর সংক্রমণ কমানো এবং সুস্থ থাকা সম্ভব।

 

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com