1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী রাউজানে যুবদল নেতা হত্যা:দুই দিনেও নেই গ্রেপ্তার  রাজবাড়ীর কালুখালীতে পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল- গুলি-গাঁজা উদ্ধার পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী নলছিটিতে এলাকাবাসীর মানববন্ধনে মানহানি হওয়ায় অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভিযোগের ৩০ মিনিটেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল রায়গঞ্জ পুলিশ সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, নেত্রকোণায় মানববন্ধন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে জখম

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৬২৯ Time View

মো শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে মো. মামুন মিয়া (৩৫) নামক এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) উপজেলার বড়হিত ইউনিয়নের বৃ-পাঁচাশী গ্রামে ঘটনাটি ঘটে। আহত মো. মামুন নিয়া বৃ-পাঁচাশী গ্রামের মৃত আঃ হেলিমের পুত্র। এই ঘটনায় আহতের ভাই মোঃ বাবুল মিয়া (৪৫) বাদী হয়ে ১। মো. শফিক মেম্বার (৪৫) ২। মো. মাসুদ মিয়া (২৮),  ৩। মো. হলুদ মিয়া (৪২), ৪। মো. হাফিজুল (৫৫), ৫। মো. বাবুল মিয়া (৪৫), ৬। মো. মোশারফ (২২) ও ৭। মো. রুমান মিয়া (৩৩)গণকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, বৃ-পাঁচাশী মৌজায় অবস্থিত একটি জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ বাদী ও আসামীপক্ষের মধ্যে দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি মামলা-মোকদ্দমা চলমান ছিলো।

গত ২০/০৩/২০২৫ ইং তারিখে আসামীগণ উক্ত জমি জোরপূর্বক দখল করার উদ্দেশ্যে মাটি ভরাটের কাজ করে। অতঃপর বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল আনুমানিক ০৯.৩০ ঘটিকার সময় উল্লেখিত আসামীগণ দলবদ্ধভাবে দা, লোহার রড ও বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে উক্ত জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের কাজ শুরু করে। এই ঘটনা দেখে বাদীর ছোট ভাই মোঃ মামুন মিয়া (৩৫) তাদের বাধা প্রদান করলে ১নং আসামী মোঃ শফিক মেম্বার-এর হুকুমে ২নং বিবাদী মোঃ মাসুদ মিয়া তার হাতে থাকা ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর ছোট ভাইয়ের দেহের ডান পার্শ্বে সজোরে কোপ দিয়ে মারাত্মক জখম করে। অন্যান্য আসামীগণ তাদের হাতে থাকা অস্ত্রাদি দিয়া উক্ত ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি জখম করে। ভাইকে উদ্ধার করার জন্য বাদী নিজে এগিয়ে গেলে আসামীগণ তাকেও এলোপাথাড়ি  মারপিট করে আহত করে বলে অভিযোগে দাবী করা হয়।

অতঃপর প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে ভিকটিম মোঃ মামুন মিয়াকে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এই বিষয়ে জানতে চাওয়া হলে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “এই ঘটনায় উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। প্রাথমিক অনুসন্ধান শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com