1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দুইমাস ধরে ট্রাফিক নেই সিরাজগঞ্জ মহাসড়কে, চালুর দাবিতে মানবন্ধন সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস ঘুড়কা স্কুলের সামনে ইভটিজিং, অতিরিক্ত পুলিশ সুপারের অভিযানে আটক ৩ কার্পাসডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত ভূঞাপুরে সরকারি ওষুধ জব্দ: ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তদন্ত কমিটি গঠন রামগঞ্জে বিয়ের দাবিতে অনশনে বসা সেই প্রতারক তরুণী গ্রেফতার  মেধাবী ছাত্র ‘সাদ’ আর নেই :এলাকায় শোকের ছায়া নাসিরনগরে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৫ দোকান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদকসহ দুইজন আটক

ভূঞাপুরে সরকারি ওষুধ জব্দ: ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তদন্ত কমিটি গঠন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

 

মোঃ আব্দুর রহমি মিঞা,টাঙ্গাইল প্রতিনিধি

 

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী টি-রোড এলাকা থেকে এক ট্রাক সরকারি ওষুধ জব্দের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৭ আগস্ট ২০২৬) রাতে স্থানীয় জনতার সহায়তায় ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ওষুধবোঝাই ট্রাকটি জব্দ করা হয়। প্রাথমিক অবস্থায় জানা গেছে জব্দ করা ঔষধের মূল্য আনুমানিক ১২ লক্ষ টাকার মত।

জানা গেছে, জব্দকৃত ওষুধের চালানটি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটি তদন্তে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) মোঃ নয়িম মোহাম্মাদ সোহেল বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জব্দকৃত ওষুধের বিষয়ে প্রকৃত তথ্য উদঘাটনের লক্ষ্যে ডাঃ মোঃ আলমগীর কবিরকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডাঃ ফরাজী মুহাম্মদ মাহবুবুর আলম মঞ্জু বলেন, “সরকারি ওষুধ পরিবহন ও সংরক্ষণ বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে। ভূঞাপুরে জব্দ হওয়া ওষুধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”তিনি এই সময় বিস্তারিত জানার জন্য ঘাটাইল স্বাস্থ্যকম্পক্সে অবস্থান করছেন বলে জানান।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম জানান, “বুধবার রাতে গোবিন্দাসী টি-রোড এলাকায় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ওষুধবোঝাই ট্রাকটি জব্দ করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।”

এদিকে, সরকারি ওষুধ কীভাবে এবং কোন উদ্দেশ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে নেওয়া হচ্ছিল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তারিখ-২৭/০৮/২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com