1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘৪০ কেজির মণ’ এখন ৪২ কেজি! রায়গঞ্জের হাটে সিন্ডিকেটের দাপটে দিশেহারা কৃষক লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড় নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২

ভারতে পালানোর সময় চট্রগ্রামের ছাত্রলীগ নেতা নওগাঁয় আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৩ Time View

নওগাঁ প্রতিনিধি:
ভারতে পালানোর সময় চট্রগ্রামের এক ছাত্রলীগ নেতাকে নওগাঁর মহাদেবপুর থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে বিজিবির সহায়তায় উপজেলার দেওপাড়া গ্রাম থেকে তাকে আটকের পর থানায় নিয়ে আসে পুলিশ। আটক ছাত্রলীগ নেতার নাম মো. আব্দুল্লাহ আল আহসান (২৪)। তিনি চট্রগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে এবং চান্দগাঁও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

জানা যায়, আওয়ামীলীগ সরকারের পতনের পর তার নামে চট্রগ্রামের চান্দগাঁও থানায় তার নামে ৩ টি মামলা হয়েছে। মামলার ভয়ে সে নওগাঁর ধামইরহাট থানার সীমান্ত দিয়ে পালানোর জন্য মহাদেবপুর উপজেলার এক এজেন্টের সাথে চুক্তি করে। এই তথ্যটি বিজিবি পাওয়ার পর প্রথমে সেই এজেন্টকে জিম্মায় নেয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে উপজেলার হাতুর ইউপির দেওপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাশমত আলী বলেন, আটককৃত ব্যক্তি নওগাঁর সিমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিল। খবর পেয়ে এদিন ভোরের দিকে উপজেলার দেওপাড়া গ্রাম থেকে বিজিবির সহযোগিতায় আটক করা হয়। এরপর দুপুরে আদালতে মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com