1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘৪০ কেজির মণ’ এখন ৪২ কেজি! রায়গঞ্জের হাটে সিন্ডিকেটের দাপটে দিশেহারা কৃষক লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড় নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল অস্ত্রসহ গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬০ Time View

মীর্জা অপু পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল গ্রেপ্তার

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১২।

আজ শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকালে র‍্যাব-১২ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

র‍্যাবের তথ্য মতে জানায়, গ্রেপ্তারের সময় তমালের কাছে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও ১০ পিস ইয়াবা পাওয়া গিয়েছে।

এ সময় সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

ভূমিমন্ত্রীর ছেলে বিগত সরকারের আমলে সন্ত্রাসী চাঁদাবাজি,এমনকি সংবাদ কর্মীদেরও গায়ে হাত তুলেন তমাল।সাংবাদিকদের মারধরের অপরাধে জেলও খাটতে হয় তাঁকে।

২০১৭ সালের নভেম্বরে সাংবাদিক মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার পর ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার’ অভিযোগে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করে জেলা কমিটি।

সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের মামলার আসামি তিনি।

তিনি ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি পদে ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ স্বৈরাচার সরকার পতনের পর থেকে তিনি গা ঢাকা দিয়ে ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com