
আব্দুর রহীম মিঞা,টাঙ্গাইল প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ আনন্দ র্যালীতে প্রধান অতিথি হিসোবে নেতৃত্ব দেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু।
মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তাফা, সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার গিয়াস, উপজেলা ছাত্রদলের সভাপতি আলমগীর হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।
আনন্দ র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পরে দলীয় নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
আব্দুস সালাম পিন্টু বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ উপলক্ষে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই গৌরবোজ্জ্বল দিনে দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আব্দুস সালাম পিন্টু আরো বলেন শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক উজ্জ্বল অধ্যায়। প্রতিষ্ঠালগ্ন থেকে নানা প্রতিকূলতা, নির্যাতন, ষড়যন্ত্র ও সংকট মোকাবিলা করেও দলটি সবসময় জনগণের পাশে থেকেছে এবং গণতন্ত্রের পক্ষে দৃঢ় অবস্থান বজায় রেখেছে।
এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেইসব ত্যাগী নেতাকর্মীদের, যারা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নিজেদের জীবন, শ্রম, মেধা ও স্বপ্ন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণার উৎস ।
আব্দুস সালাম পিন্টু বিএনপির হাতকে আরো শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্দ থাকার বলেন। দূর্দীনের নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে প্রতিষ্ঠা বার্ষিকীতে এমন আশ্বাস দেন। কোনো ভয়, বাধা কিংবা প্রতিকূলতা যেন আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ থেকে বিচ্যুত করতে না পারে। মানুষের ভালোবাসা, বিশ্বাস ও সমর্থনকে শক্তি হিসেবে ধারণ করে আমরা এগিয়ে যাব একটি সমৃদ্ধ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশে গড়ার লক্ষ্যে।