1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

ফ্লাইদুবাইয়ের পাইলটকে শাহরুখ-সালমানের কুর্নিশ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

 

 

 

বিনোদন ডেস্ক

 

 

 

ঠিক যেন সিনেমার কোনো দৃশ্য। হলিউড সিনেমার মতোই উড়ন্ত বিমানে ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচিয়ে রীতিমতো নায়ক বনে গেছেন ফ্লাইদুবাইয়ের পাইলট স্মিত মাচ্ছার। তার এই বীরত্বে বলিউডেও বইছে প্রশংসার জোয়ার। সালমান খানের পর এবার ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে আকাশে ঘটে যাওয়া ভয়াবহ জরুরি পরিস্থিতিতে সাহসিকতার পরিচয় দেওয়ায় পাইলটের ভূয়সী প্রশংসা করলেন বলিউড ‘কিং’ শাহরুখ খান। একই সঙ্গে কুর্নিশ জানিয়ে এই সাহসী পাইলটের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

 

 

 

গত বুধবার দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইটের ককপিটে সহ-পাইলটের ছুরিকাঘাতে গুরুতর আহত হন প্রধান পাইলট স্মিত মাচ্ছর। চরম বিপদের মুখেও যাত্রীদের জীবন বাঁচাতে তিনি যে অসামান্য সাহসিকতা দেখিয়েছেন, তাতেই মুগ্ধ হয়েছেন বলিউড তারকারা।

 

 

 

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাপ্টেনকে স্যালুট জানিয়ে শাহরুখ খান লিখেছেন, ‘ক্যাপ্টেন স্মিত, যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন আপনি অটল ছিলেন! চরম বিপদের মুখোমুখি দাঁড়িয়ে নিজের জীবন বাজি রাখা সহজ নয়… কিন্তু যাত্রীদের সুরক্ষায় আপনি ঠিক সেটাই করেছেন। আপনি সাহসিকতা ও কর্তব্যের এক সত্যিকারের নিদর্শন। আপনার দ্রুত সুস্থতা কামনা করি, দেশ আপনার জন্য গর্বিত…।’

 

 

এর আগে বলিউড ভাইজান সালমান খানও এই জরুরি পরিস্থিতিতে ক্যাপ্টেনের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য সামাজিকমাধ্যমে প্রশংসা করেন। তিনি লিখেছিলেন, ‘আমরা সবাই আপনাকে স্যালুট করি। আপনার সঙ্গে ফ্লাই করে ধন্য হবো। ওয়েল ডান ব্রো…।’

 

 

 

 

 

বর্তমানে আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ক্যাপ্টেন স্মিত মাছঘর এবং তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে। ওই ফ্লাইটে ১৭৪ যাত্রী ছিলেন, যার মধ্যে ২৭টি শিশু। ১৭ বছরের দীর্ঘ বিমান চালনার অভিজ্ঞতা সম্পন্ন ক্যাপ্টেন মাছঘর এই সংকটের সময় অসাধারণ দক্ষতার পরিচয় দেওয়ায় এখন বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন।

 

 

সূত্র: ফ্রি প্রেস জার্নাল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com