1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী ধূমপান না করেও কেন ভ্যাপে আসক্ত হচ্ছেন তরুণরা ১৯ অক্টোবর আজকের নামাজের সময়সূচি সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে ৫৫ লাখ টাকার চেক বিতরণ করলো জেলা পরিষদ পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে নারী আনসার সদস্যের মৃত্যু নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি হান্নান, সম্প্রীতি বজায় রাখার আহ্বান জমি বিরোধের জেরে ভাতিজার কোদালের কোপে প্রাণ গেল চাচার পোরশায় গলায় হাসুয়া ঠেকিয়ে ছিনতাই, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার দর্শনায় পৌর বিএনপির কমিটিতে মাহবুব- উল ইসলাম খোকনকে ঘিরে সভাপতি পদে আলোচনা

প্রতি মিনিটে গড়ে চার শিশুর শনাক্ত হচ্ছে ক্যানসার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ Time View

 

 

অনলাইন ডেস্ক 

 

প্রতি মিনিটে বিশ্বে গড়ে চার শিশুর ক্যানসার শনাক্ত হচ্ছে। তবে আর্থিক অসচ্ছলতা, চিকিৎসাসেবা সম্পর্কে অজ্ঞতা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার চাপের কারণে অনেক শিশুর পরিবার সংকটে পড়ে। ক্যানসার আক্রান্ত শিশুদের সময়মতো রোগ শনাক্ত করা দরকার। কারণ দ্রুত যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হলে অনেকেই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

 

 

 

এ অবস্থায় শিশু ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।

 

 

 

 

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির সেবা ভবনে সেমিনার অন চাইল্ডহুড ক্যানসার: সচেতনতা, সেবা ও আশা শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। শৈশব ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে আশিক, ফাউন্ডেশন ফর চাইল্ডহুড ক্যানসার এবং ওয়ার্ল্ড চাইল্ড ক্যানসার (ডব্লিউসিসি) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

 

 

সেমিনারে বক্তারা বলেন, বিশ্বে প্রতি মিনিটে গড়ে চার শিশুর ক্যানসার শনাক্ত হচ্ছে। বাংলাদেশেও শিশু ক্যানসার রোগী বাড়ছে। একটি শিশু ক্যানসারে আক্রান্ত হলে শুধু শিশুটিই নয়, পুরো পরিবারকেই দীর্ঘ চিকিৎসা, চিকিৎসার ব্যয়, মানসিক চাপ এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়। দীর্ঘদিনের চিকিৎসার খরচ জোগানো এবং মানসিক চাপের পাশাপাশি অনেক পরিবারকে আবাসন সংকটেও পড়তে হয়। তাই শিশু ক্যানসারের চিকিৎসার পাশাপাশি আক্রান্ত শিশু ও তার পরিবারের জন্য আবাসন, পুষ্টি, মানসিক সহায়তা, শিক্ষা এবং প্যালিয়েটিভ কেয়ার নিশ্চিত করাও জরুরি।

 

 

 

 

 

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আশিক ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম অপারেশনস) মো. নাসির উদ্দিন আহমেদ। তিনি জানান, প্রয়াত সালমা চৌধুরী ও আফজল হোসেন চৌধুরীর ছেলে আশিক হোসেন চৌধুরী ক্যানসারে আক্রান্ত হয়ে ১৯৯৩ সালে মারা যান। সন্তানের চিকিৎসার অভিজ্ঞতা ও ব্যক্তিগত শোককে শক্তিতে পরিণত করে সালমা চৌধুরী ১৯৯৪ সালে আশিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তিন দশকের বেশি সময়ে প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হাজার হাজার ক্যানসার আক্রান্ত শিশু ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

 

 

আশিক প্যালিয়েটিভ কেয়ার ইউনিটের সিনিয়র মেডিকেল অফিসার ডা. সোনিয়া খানম আনী মূল বক্তব্য উপস্থাপন করেন। অনলাইনে আলোচনায় অংশ নিয়ে আশিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার কন্যা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহীন হামিদ বলেন, আশিক ফাউন্ডেশনের রয়েছে আশিক শেল্টার, প্লে-সেন্টার, সাপোর্ট-এ-লাইফ, প্যালিয়েটিভ কেয়ার ও অ্যাম্বুলেন্স সার্ভিসসহ বিভিন্ন কার্যক্রম। তিনি জানান, ২০০০ সালে ২০ শয্যা নিয়ে যাত্রা শুরু করা আশিক শেল্টার বর্তমানে ঢাকার বাইরে থেকে চিকিৎসার জন্য আসা শিশু ক্যানসার রোগী ও তাদের পরিবারের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করছে।

 

 

আর্থিক সংকটের কারণে কোনো শিশুর চিকিৎসা যেন বন্ধ না হয়, সে লক্ষ্যে ২০০৪ সাল থেকে সাপোর্ট-এ-লাইফ কর্মসূচির মাধ্যমে অসচ্ছল পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে। শিশুদের চিকিৎসার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও কাজ করছে আশিক ফাউন্ডেশন। ক্যানসারজয়ী শিশুদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে চালু করা হয়েছে সারভাইভরস এডুকেশন সাপোর্ট প্রোগ্রাম।

 

 

বিশেষ অতিথি লায়ন সামিউল মুক্তাদির বলেন, শিশু ক্যানসার মোকাবিলায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর আরও সক্রিয় হওয়া প্রয়োজন। লায়ন্স ইন্টারন্যাশনাল আশিক ফাউন্ডেশনের সঙ্গে ক্যানসার নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।

 

 

পিকেএসএফ সাবেক চেয়ারম্যান ও সাবেক ঢাকা জেলা প্রশাসক বদিউর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, কোনো শিশু যেন অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয় এবং কোনো পরিবার যেন এই কঠিন যাত্রায় একা না থাকে—এ লক্ষ্য সামনে রেখে সবাইকে এগিয়ে আসতে হবে।

 

 

আশিক ফাউন্ডেশনের চেয়ারম্যান আসিফ হুসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামিয়া আই হসপিটালের পরিচালক (কমিউনিটি সার্ভিস) গাজী মো. নজরুল ইসলাম ফয়সাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মির্জা কামরুল জাহিদ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, সাবেক সচিব বদিউর রহমান, মো. ফারুক হোসাইন, নাঈম খান এবং ক্যানসারজয়ী রায়হান মিয়া। এ সময় আশিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সালমা চৌধুরীর ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com