1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
৩১ আগস্ট আজকের নামাজের সময়সূচি রায়গঞ্জের নিমগাছি বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৭ দোকান চুয়াডাঙ্গায় নজরুল সাহিত্যে ইসলামি দর্শন নিয়ে সেমিনার চুয়াডাঙ্গায় অনুমোদনহীন দুই ক্লিনিক সিলগালা, জরিমানা কালিয়াকৈরে  বিশেষ অভিযানে নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে কথা বলায় চক্রবর্তীসহ পরিবারের ৪ সদস্যকে হত্যা করা হয়েছে: ত্রাণমন্ত্রী  রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত  ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: ইউএইচএফপিও ওএসডি, ৩ সদস্যের তদন্ত কমিটি ১০ বছর ধরে পাখিদের খাওয়াচ্ছেন কাঁচামাল ব্যবসায়ী বুদ্ধ ডোপ টেস্ট: কারাগার থেকেই নেওয়া হলো সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা

প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টার বিচার দাবী করায় দোকান ভাংচুর ও লুটপাট

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৯২ Time View

নিজস্ব প্রতিবেদক 

সিরাজগঞ্জে বাক প্রতিবন্ধী এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. হোসেন আলী (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বিচার দাবী করায় ওইদিনই নির্যাতিত তরুণীর বাবার মুদি দোকান ভাংচুর ও লুটপাট করেছে হোসেন আলী এবং তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার পরও স্থানীয় মুরুব্বীরা শালিসী বৈঠকের আয়োজন করে ১ লাখ ২০ হাজার টাকায় মিমাংসার চেষ্টা করেন।

রোববার (১৯ জানুয়ারি) এমন অভিযোগ করেন, নির্যাতিত প্রতিবন্ধী তরুণীর বাবা সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড় হামকুড়িয়া গ্রামের রফিকুল ইসলাম।

তিনি বলেন, আমি জীবিকার তাগিদে গোপালগঞ্জে অবস্থান করি। আমার স্ত্রী বাড়িতে একটি মুদি দোকান চালায়। গত ১৭ ডিসেম্বর রাত ৮টার দিকে বাড়ির পাশে আমাদের দোকানের সামনে থেকে আমার বাক প্রতিবন্ধী মেয়েকে কৌশলে নিয়ে যায় হোসেন আলী। এরপর তাকে পাশের একটি গলিতে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। আমার স্ত্রী মেয়েকে খুঁজতে গিয়ে হাতেনাতে ধরে ফেলেন। তখন হোসেন আলী ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এরপর আশপাশের লোকজনকে বিষয়টি জানিয়ে স্থানীয় মুরুব্বীদের কাছে বিচার দাবী করেন আমার স্ত্রী। এতে ক্ষিপ্ত হয়ে ওইদিনই রাত ৯টার দিকে হোসেন আলী ও তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের মুদি দোকানে হামলা করে। তারা দোকানপাট ভাংচুর ও লুটপাট করে।

রফিকুল বলেন, খবর পেয়ে আমি বাড়িতে চলে আসি। এ ঘটনায় ২২ ডিসেম্বর আমি নিজে বাদী ৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছি। এদিকে মামলা চলা অবস্থাতেও গত শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে স্থানীয় মুরুব্বীরা শালিসী বৈঠকের আয়োজন করে। ওই শালিসে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করলে আমি সেটা প্রত্যাখান করেছি। আমি আমার মেয়ের উপর হওয়া অন্যায়ের বিচার চাই।

মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, আসামির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, প্রাথমিক তদন্তে এর সত্যতা মিলেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com