1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র উদ্ধার কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন  নেত্রকোনায় একের পর এক হত্যাকাণ্ড, কতটা এগিয়েছে মামলার তদন্ত, প্রশ্ন জনমনে নাসিরনগরে কুন্ডা নয়াপাড়া স্কুলের মিড-ডে মিলের দুধ চুরির অভিযোগ, উদ্ধার দুই কার্টন ফুলছড়ি উপজেলার নৌকায় দুই জমজ সন্তান প্রসব করলেন প্রসূতি মা সিরাজগঞ্জে মাদক মামলায় ট্রাক চালক ও হেলপারের যাবজ্জীবন কারাদন্ড সীমান্তবাসীর নিরাপত্তায় একসঙ্গে কাজ করার প্রত্যয় বিজিবি-বিএসএফের ৪ নভেম্বর আজকের নামাজের সময়সূচি প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে জ্ঞান হারালেন স্ট্রাইকার তাড়াশে লটারির মাধ্যমে ১০ জন গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী নির্বাচন

নাসিরনগরে কুন্ডা নয়াপাড়া স্কুলের মিড-ডে মিলের দুধ চুরির অভিযোগ, উদ্ধার দুই কার্টন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

‎

 

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

‎

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা  নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত মিড-ডে মিলের দুধ ও অন্যান্য সামগ্রী চুরির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় একটি মুদি দোকান থেকে চুরি যাওয়া দুই কার্টন দুধ উদ্ধার করা হয়েছে।

‎

‎স্থানীয় সূত্রে জানা যায়, এই চুরির ঘটনায় কুন্ডা নয়াপাড়া গ্রামের আলমগীর মিয়ার ছেলে সাদির মিয়ার (২৫) নাম উঠে এসেছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়।

‎বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তাবারক মিয়া জানান, গত ১৭ অক্টোবর সকালে বিদ্যালয়ে এসে তিনি একটি কক্ষের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ভেতরে প্রবেশ করে দেখেন শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত দুধ ও অন্যান্য খাদ্য সামগ্রী নেই। পরে তিনি বিষয়টি প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসকে অবহিত করেন।

‎‎তিনি আরও বলেন, “শিশুদের খাবার চুরি, এটা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় কাজ। আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

‎‎খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় শামসুল হক ভূঁইয়ার মুদি দোকানে দুই কার্টন সরকারি দুধের সন্ধান পাওয়া যায়।

‎‎এ বিষয়ে দোকানদার শামসুল হক ভূঁইয়া বলেন, কুন্ডা নয়াপাড়ার আলমগীর মিয়ার ছেলে সাদির মিয়া আমার দোকানে এসে দুধগুলো রেখে যায় এবং বিক্রির পর টাকা পরিশোধ করার কথা বলে ৫০০ টাকা অগ্রিম নিয়ে যায়। তবে এগুলো যে স্কুলের বরাদ্দের দুধ তা আমি জানতাম না।”

‎

‎তবে নিজের বিরুদ্ধে আনা চুরির অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সাদির মিয়া বলেন, আমি চুরি করিনি। বিদ্যালয়ের কমিউনিটি ক্লিনিকের সামনের হল ঘরের সামনে থেকে কুড়িয়ে পেয়েছি।

‎‎তার এই বক্তব্য নিয়ে এলাকাবাসীর মধ্যে হাস্যরস ও সন্দেহের সৃষ্টি হয়েছে।

‎

‎এ বিষয়ে নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসহাক মিয়া বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আমরা ঘটনাটি থানায় অবহিত করেছি। পুলিশ তদন্ত করছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি শিশু খাদ্য নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

‎

‎এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিদ্যালয়ের অভিভাবক,  এলাকাবাসী ও সচেতন মহল।

‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com