1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিবন্ধী ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক ড. মশিউর রহমান খান, উপাচার্যের শোক সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার ঈশ্বরগঞ্জে পিকআপে মিলল চোরাই ৪ গরু, গ্রেপ্তার ৪ যাচ্ছিলেন ওয়াজ মাহফিলে, মোটরসাইকেলের ধাক্কায় গেল প্রাণ  দুই মাস পর চালু বড়পুকুরিয়া খনি, নতুন ফেইজ থেকে পুরোদমে কয়লা উত্তোলন শুরু নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নওগাঁয় মণ্ডপে ঢুকে কুড়ালের কোপে,গণেশ প্রতিমা ভাঙার অভিযোগে যুবক আটক নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ৭টি ড্রেজার জব্দ

নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠিত 

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৮ Time View

 

 

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

 

নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চোখের ছানি অপারেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ড. মোঃ জিয়াউল হক জিয়া। তিনি চোখের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

 

সোমবার (৫ অক্টোবর) নলডাঙ্গা ডায়াবেটিক সেন্টারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এবং ডায়াবেটিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মেয়র প্রার্থীর সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

 

এ সময় বক্তরা বলেন,চোখ মানুষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। যারা চোখে দেখতে পায় না, তারা বুঝতে পারে চোখের গুরুত্ব। বর্তমানে দেশে চোখের ছানির রোগী অনেক। এভাবে চোখের ছানি অপারেশনের সুযোগ পেলে অনেক অসহায় নারী-পুরুষ চোখের চিকিৎসা করতে পারবে। তিনি আরো বলেন,দেশের রাজনৈতিক জনপ্রতিনিধিরা এধরনের সেবামূলক কাজের উদ্যোগ নিলে সমাজের নানা শ্রেণি পেশার মানুষ উপকৃত হবে। ভবিষ্যতে এধরনের সেবামূলক কাজের উদ্যোগ নেওয়ার আহবান জানান।

 

উল্লেখ্য,প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর বাছাইকৃত ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনর যোগ্য রোগীদেরকে গাক চক্ষু হাসপাতালের নিজস্ব বাসে বগুড়াতে নিয়ে যায়। চোখের ছানি অপারেশন সম্পন্ন করার পর আবার হাসপাতালের বাসে তাদের নলডাঙ্গা ডায়াবেটিক সেন্টারে পৌঁছে দেওয়া হয়। ছানি অপারেশন রোগীদের ফ্রিতে বগুড়া বনানীতে গাক চক্ষু হাসপাতালে যাওয়া, আসা, অপারেশন, ঔষধ, চশমা, ও থাকা খাওয়ার সু- ব্যবস্থা রয়েছে।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মামুনুর রশিদ মোল্লা, সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসেন, ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক মোঃ আফতাব আলী, নলডাঙ্গা শ্রমিক কল্যান ফেডারেশনের পৌরসভা সভাপতি মোঃ সাইফুল ইসলাম, হাজী কল্যান সমিতির সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন, নিজাম উদ্দিন, মোঃ জিয়ারুলসহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com