1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আলট্রাসনোগ্রামে দেখা গেল যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী বহুরূপী দল আছে একটা, আর মাটির নিচে চলে গেছে আওয়ামী লীগ: বিদ্যুৎমন্ত্রী মান্দায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৩ কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক  রায়গঞ্জ প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক আশরাফ আলীর স্মরণে দোয়া মাহফিল সিংড়ায় পাখি শিকারে বাধা, মাছচাষীকে গুলি করার অভিযোগ নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ বট গাছের মাথায় উঠে আটকে পরা-ভারসাম্যহীন কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হলে বিদেশে চিকিৎসা নিতে যাবেন না রোগীরা: জিয়াউদ্দিন হায়দার

নওগাঁয় ভূমি অফিসে অভিযান; দালালের ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২০৬ Time View

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলা উপজেলা ভূমি অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের অন্যতম হোতা আরিফুল ইসলাম এর ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় তার কাছ থেকে একাধিক ব্যক্তির খারিজের কাগজপত্র উদ্ধার করা হয়। আরিফুল ইসলাম উপজেলার আকবরপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের মো: আফজাল হোসেন এর ছেলে।

 

বৃহস্পতিবার ( ১১ ) জুলাই দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন অভিযান পরিচালনা করে এ রায় প্রদান করেন।  

 

এবিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন বলেন, এই উপজেলায় যোগদানের পর থেকেই দালাল মুক্ত করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা ভূমি অফিসে অভিযান চালিয়ে আরিফুল ইসলাম নামক এক যুবককে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিঞ্জাসাবাদে আরিফুল তার অপরাধ স্বীকার করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

শুধু ভূমি অফিস নয়, পুরো উপজেলা কে দালাল মুক্ত করতে সকল সচেতন নাগরিকের সহযোগী কামনা করেন। এছাড়া এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com