1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে জ্ঞান হারালেন স্ট্রাইকার তাড়াশে লটারির মাধ্যমে ১০ জন গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী নির্বাচন শাহরুখের জন্মদিনে কারিনার রহস্যময় পোস্ট শ্রমিকের ছদ্মবেশে নাশকতা: নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার নওগাঁর সাপাহারে মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কুটিরশিল্প মেলার উদ্বোধন সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার   উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না নওগাঁর মান্দায় হাসপাতালের মোড়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার চট্টগ্রামে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন ইতিহাসের কালিমালিপ্ত দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়েও চান্স পেয়েছে উলিপুর ফাযিল মাদ্রাসার শিক্ষার্থী হুমায়রা

বার্তা প্রধান
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৪২৩ Time View

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

২০২৩-২৪ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে জাতীয় মেধাক্রমে সারা দেশে ৯৪৯ তম স্থান অধিকার করেছেন বগুড়ার শেরপুর উপজেলার প্রতিথযশা মহিলা বিদ্যাপীঠ উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদ্রাসার শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা হুমায়রা (১৮)। উল্লেখ্য, গত (১৩ মার্চ) বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়। ‘এ’ ইউনিটের ফলাফলের এ-১ গ্রুপে জাতীয় মেধাক্রমে সারা দেশে ৩৫তম স্থান অধিকার করে হুমায়রা।

পারিবারিকসূত্র জানায়, হুমায়রা তার বাবার কর্মস্থল বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার খাদাশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় এবতেদায়ি প্রথম শ্রেণিতে ভর্তির মাধ্যমে তার শিক্ষাজীবন শুরু করেন। পরে, ওই মাদ্রাসা থেকেই পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে বারআঞ্জুল দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। ২০২১ সালে এই মাদ্রাসা থেকে জিপিএ-৫ (গোল্ডেন) পেয়ে এসএসসি সমমান দাখিল পাস করেন। ২০২৩ সালে উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদ্রাসা থেকে এইচএসসি সমমান আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ (গোল্ডেন) পান। তার এমন সাফল্যে পরিবার, এলাকাবাসী ও স্বজনদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

হুমায়রা বগুড়ার শিবগঞ্জ উপজেলার পানাতাপাড়া ইউনিয়নের অন্তর্গত পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের হাফেজ মো. শামসুল হক ও ফাতেমা খাতুন দম্পত্তির বড় মেয়ে। তার বাবা পেশায় একজন শিক্ষক ও মা গৃহিণী।

ঢাবিতে জাতীয় মেধাতালিকায় ৯৪৯ তম স্থান অধিকারী হুমায়রা একান্ত সাক্ষাৎকারে বলেন, ‘মহান আল্লাহ দরবারে শুকরিয়া। এ এক স্বপ্নের মতো অনুভূতি যা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রত্যন্ত অঞ্চল থেকে আমি যে ফলাফল অর্জন করেছি, মহান আল্লাহর রহমত ছাড়া কোনভাবেই সম্ভব ছিল না। রাবির পর ঢাবিতেও চান্স পেয়েছি এটি সত্যিই অনেক আনন্দের। সবাই আমার জন্য দোয়া করবেন।’

উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই বলেন, ‘আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীর এমন ফলাফলে প্রথমেই মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি। তার এই ফলাফলে আমি, আমার শিক্ষক-কর্মচারী স্টাফ আনন্দিত। দেশবাসীর কাছে চাওয়া প্রতিটি শিক্ষাবর্ষে আমার প্রতিষ্ঠান থেকে যাতে কেউ না কেউ পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় সেই দোয়া করবেন। আর আমার শিক্ষকবৃন্দও এমন এই প্রতিজ্ঞায় বদ্ধপরিকর।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com