1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘শ্রেষ্ঠ শিক্ষক’ শরীফুল ইসলামের প্রতিষ্ঠানে কেউ পাস করেননি কুড়িগ্রামে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশুর, সমঝোতার অভিযোগ কালিয়াকৈরে শ্রমিকের মহাসড়ক অবরোধে দীর্ঘ ৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক   ‘সবার জন্য উন্নয়ন, সবার জন্য ভালোবাসা’—চেয়ারম্যান পদে প্রার্থী জহুরুল মাস্টার কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের সর্মনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মহাসড়ক অবরোধ  ভূরুঙ্গামারীতে এইচএসসি-আলিমের ফলে এগিয়ে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই  রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৫.০৬ শতাংশ আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরছেন প্রায় ৭০ চরমপন্থি সলঙ্গায় এইচএসসি-আলিমে মিশ্র ফল, এগিয়ে দুই প্রতিষ্ঠান

‘শ্রেষ্ঠ শিক্ষক’ শরীফুল ইসলামের প্রতিষ্ঠানে কেউ পাস করেননি

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

 

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

 

 

বিশ্ব শিক্ষক দিবসে চলতি বছরই জেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’-এর সম্মাননা ও পুরস্কার পেয়েছিলেন অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম। অথচ তার নিজের পরিচালিত কলেজ থেকেই এ বছর অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।

 

 

 

শনিবার (৩১ অক্টোবর) সকালে প্রকাশিত এইসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল থেকে এই তথ্য জানা যায়।

 

 

 

প্রাপ্ত ফলাফলে জানা যায়, অধ্যক্ষ শরীফুল ইসলামের শিক্ষা প্রতিষ্ঠান সদর উপজেলার ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে তিনজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে কেউ পাস করতে পারেননি।

 

 

চলতি অক্টোবর মাসের ৫ তারিখে শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে পুরস্কৃত হন অধ্যক্ষ শরীফুল ইসলাম। তিনি ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষের পাশাপাশি সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব টেকনোলজি (SIT) সিট নামে আরও একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করেন।

 

 

 

 

তার প্রতিষ্ঠান থেকে পাসের হার শূন্য হওয়ায় সিরাজগঞ্জের শিক্ষাঙ্গনে সমালোচনার ঝড় বইছে।

 

 

সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার জানান, এইচএসসি পরীক্ষায় সিরাজগঞ্জ জেলায় এ বছর পাসের হার ৩৭ দশমিক ৮৮ শতাংশ। মোট পরীক্ষার্থী ২২ হাজার ৬৬৪ জন, এরমধ্যে পাস করেছেন ৮ হাজার ৫৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩০১ জন। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যায় এগিয়ে রয়েছেন নারীরা। নারীদের পাসের হার ৪৬ দশমিক ২৬, বিপরীতে পুরুষ ২৯ দশমিক ৪১। জিপিএ-৫ পাওয়া পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ জন, নারীর সংখ্যা ২০১ জন।

 

 

তিনি বলেন, জেলায় কয়টি প্রতিষ্ঠানে পাসের হার শূন্য সেটি আগামীকাল বের করতে কিছুটা সময় লাগবে।

 

 

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর পরীক্ষা নিয়ন্ত্রক ইফফাত জেরিন বলেন, যেসব প্রতিষ্ঠান পাসের হার শূন্য তাদের চিঠি দিয়ে ব্যাখ্যা চাওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com