1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘৪০ কেজির মণ’ এখন ৪২ কেজি! রায়গঞ্জের হাটে সিন্ডিকেটের দাপটে দিশেহারা কৃষক লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড় নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২

ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা সভা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১১ Time View

 

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি 

 

ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

 

সোমবার (১১মে) জেলা প্রশাসক কার্যালয়ের মাল্টিপারপাস হল রুমে এ সভাটি অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এ সময় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, প্রকল্পের জেলা ম্যানেজার মোছাঃ রুবি আক্তার, উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জিবরিল ইডেন, আতিকা ইসলাম ঋতু, অগ্নিশিখা, মিজানুর রহমান, রাশেদা আক্তারসহ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় গ্রাম আদালতের বর্তমান কার্যক্রম, মামলা নিষ্পত্তির হার এবং তৃণমূল পর্যায়ে বিচারিক সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্প সময়ে ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে উল্লেখ করে কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান বক্তাগণ।

 

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক তার বক্তব্যে বলেন, গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা হওয়া সত্বেও যেসব মামলার সালিশ হয় সেগুলো অনানুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদের বাইরে নিষ্পত্তি করা হয়। সেগুলোতে অবশ্যই অসৎ উদ্দেশ্য থাকে এ ধরনের অসৎ কাজ বন্ধ করার জন্য ইউনিয়ন পরিষদের কর্মকর্তা গনকে উদ্যোগ গ্রহণ করতে হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com