1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আরামকো টাওয়ারে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আদমদীঘিতে সাইবার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার  বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল সভাপতি, ইলাম সাধারণ সম্পাদক নির্বাচিত সাদুল্লাপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রায়গঞ্জে তিন পদে ফরম বিতরণ শুরু, প্রথম দিনেই ৬৭ ফরম উত্তোলন চুয়াডাঙ্গায় হঠাৎ বৃষ্টিতে ক্ষতির শঙ্কা, বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হলে ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা  সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু নেত্রকোনায় খনন ও দখল দূষণের শিকার এক সময়ের খরস্রোতা ঐতিহ্যবাহী মগড়া নদী আদমদীঘিতে আদালতের আদেশ অমান্য করে ধান কাটার অভিযোগ

ঝুকিপূর্ণ রাস্তা সংস্কার করল ‘প্রিয় সলঙ্গার গল্প’ সংগঠন 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১২০ Time View

 

 

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের সলঙ্গায় দীর্ঘদিন ধরে খানা-খন্দে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি গুরুত্বপূর্ণ সড়ক অবশেষে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে সংস্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’। এতে যানবাহন চলাচলের দুর্ভোগ অনেকটাই কমেছে এবং স্বস্তি ফিরে এসেছে সাধারন মানুষদের চলাচলে।।

জানা গেছে,রামারচর বিশ্বরোড থেকে সলঙ্গা ডিগ্রি কলেজ সড়কের কুতুবের চর কবরস্থান (নতুন ব্রিজ) ও মাদ্রাসা মোড় সংলগ্ন অংশটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল।সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।বিশেষ করে আষাঢ়ের বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ও কাদায় সড়কটি প্রায় অচল হয়ে যায়। ফলে প্রতিদিন হাজারো পথচারী ও শত শত যানবাহনের চালককে চরম দুর্ভোগ পোহাতে হতো।

স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে কোন কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় এগিয়ে আসে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’।গতকাল শুক্রবার সকালে সংগঠনের উপদেষ্টা,চীফ এ্যাডমিন, মডারেটর ও একঝাঁক তরুণের অংশগ্রহণে নিজস্ব অর্থায়নে খোয়া, বালি ও রাবিশ ফেলে ঝুঁকিপূর্ণ অংশটি সংস্কার করে চলাচলযোগ্য করা হয়।

সংগঠনের মডারেটর হারুন,শাহিদুল, নাজমুল ও মনি বলেন,এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে আমরা নিজেরাও দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছিলাম।কেউ উদ্যোগ না নেয়ায় আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজটি করেছি।এতে অন্তত সাধারণ মানুষের কিছুটা দুর্ভোগ লাঘব হবে।

স্থানীয় বাসিন্দারা জানান,‘প্রিয় সলঙ্গার গল্প’র এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।তবে সাময়িক সংস্কারের পরিবর্তে সড়কটির টেকসই উন্নয়নের জন্য দ্রুত সরকারি বরাদ্দ ও স্থায়ী সংস্কার কাজ বাস্তবায়নের দাবী জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com