
সিরাজগঞ্জ প্রতিনিধি
কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় দেড় বছরের শিশু সন্তানসহ গ্রেপ্তার হন মোছা. জান্নাতি খাতুন (২৫) নামে এক মা। শুক্রবার (১ মে) সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক ওবায়দুল হক রুমি তাকে জামিনের আদেশ দেন।
জান্নাতি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের পাটগাড়ী পাড়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী।
সিরাজগঞ্জ সদর কোর্ট পরিদর্শক রওশন ইয়াজদানি এ তথ্য নিশ্চিত করে জানান এনআই অ্যাক্টের মামলায় জান্নাতি নামের গৃহবধূকে তাড়াশ থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়। সকালে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যার দিকে নাদোসৈয়দপুর পাটগাড়ী পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার দেড় বছরের শিশু সন্তান আব্দুর রহমিকেও তার সঙ্গে নেওয়া হয়।