1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্রীর মাহিয়া মৃত্যু, জীবিত উদ্ধার ২ চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সিংড়ায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নাসিরনগরে মাহি হত্যা মামলার আসামি গ্রেফতার ও ন্যায় বিচারের বাদীতে মানববন্ধন নওগাঁর পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি, কম্বল ও কসমেটিকসসহ ১৭ লাখ টাকার পণ্য আটক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গার জীবননগর প্ল্যাটফর্ম চালুর দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ এক হিন্দু পরিবারকে আগলে রেখেছে ৩০০ মুসলিম পরিবার ‘রাবণ’ বাবাকে মেনে নিতে পারেনি যশের ছেলে

চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View
xr:d:DAFPMgwXm7o:6,j:38141806587,t:22101610

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

চুয়াডাঙ্গা সদর উপজেলার কানাপুকুর পাড়ায় অভিযান চালিয়ে একটি ব্যাগ থেকে ১০১ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধারের ঘটনায় করা মামলায় মো. জালাল মালিথা (৫১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাঁকে।

 

বুধবার (৪ নভেম্বর) চুয়াডাঙ্গার স্পেশাল কোর্ট অব সেশনস ও ফ্যামিলি অ্যাপিলেট কোর্টের বিচারক (জেলা ও দায়রা জজ) শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।

 

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৩ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানার একাডেমি মোড় থেকে আলমডাঙ্গাগামী সড়কের কানাপুকুর পাড়ায় মতিন মেডিকেল সেন্টারের পশ্চিম পাশে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জালাল মালিথাকে আটক করা হয়। পরে তাঁর কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ১০১ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। দণ্ডপ্রাপ্ত জালাল মালিথা চুয়াডাঙ্গা সদর উপজেলার কানাপুকুর এলাকার বাসিন্দা।

 

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শামিম রেজা ডালিম বলেন, মাদক মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com