1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সরকার পতনের হুমকি দিলে রাজপথেই জবাব দেওয়া হবে : ইশরাক বিরোধী দল বাড়াবাড়ি করলে ‘রাজাকার-আলশামস-আলবদর’ বলবো: স্বাস্থ্যমন্ত্রী গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী কর্ণফুলীতে অতিবৃষ্টিতে সীমানা প্রাচীর ধসে বৃদ্ধার মৃত্যু, আহত ২ বৈরী আবহাওয়ায় বিচ্ছিন্ন সন্দ্বীপের নৌ-যোগাযোগ: বিপাকে শত শত যাত্রী বিশ্বকাপ না খেলা ছিল অন্তর্বর্তী সরকারের বড় ব্লান্ডার : সাকিব খুলনার ৬ জেলায় ভোক্তা-অধিকারের অভিযান:জরিমানা ৬৬ হাজার টাকা ঠাকুরগাঁওয়ে ২০০ হতদরিদ্র পরিবার পেলেন নগদ অর্থ সহায়তা দ্বিতীয়বারের মতো ফরিদপুর জেলার শ্রেষ্ঠ এএসআই মুকুল মোল্যা নাসিরনগরে দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চুয়াডাঙ্গায় ভাড়া বাড়িতে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

 

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

চুয়াডাঙ্গা শহরের শেখপাড়ার একটি ভাড়া বাসা থেকে মুমতাহেনা অহনা (২২) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে। ভাড়া বাড়িতে একায় থাকতেন তিনি।

 

নিহত মুমতাহেনা অহনা গোপালগঞ্জ জেলা সদরের বাসিন্দা। তিনি চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট এলাকায় অবস্থিত ‘রংধনু গিফট গার্ডেন’-এ ব্র্যান্ড প্রমোটার হিসেবে কর্মরত ছিলেন।

 

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

রংধনু গিফট গার্ডেনের স্বত্বাধিকারী মিজানুর রহমান জুয়েল বলেন, মুমতাহা অহনা টেকমো এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের অধিনে চাকরি করছেন। আমার দোকানের ব্র‍্যান্ড প্রোমোটার ছিলেন। আজ সকালে দোকানে না আসায় মোবাইলফোনে অসংখ্য কল করা হলেও কোন সাড়া পাইনি। দুপুরে জানতে পারি শেখপাড়াস্থ বাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

তিনি আরও বলেন, প্রায় বছর খানেক যাবত আমার দোকানে কর্মরত ছিল। গত কয়েকদিন আগেই শেখপাড়ায় ভাড়া বাড়িতে উঠে। তিনি ডিভোর্সি ছিলেন। পারিবারিক কারণে হয়তো আত্মহত্যা করতে পারেন বলে তিনি মন্তব্য করেন।

 

বাড়ির মালিক বলেন, এক শিশু ঝুলন্ত অবস্থায় দেখার পর আমাদেরকে জানায়। পরে আমরাও জানালা দিয়ে দেখি ঝুলন্ত অবস্থায়। পরে সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার কাজ চালাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com