1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে ঢাকায় তৈরি হতো ইয়াবা, কেমিস্টসহ গ্রেফতার ২ সচল হলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট, উৎপাদনে যুক্ত ৫৫ মেগাওয়াট ঠাকুরগাঁওয়ে ২২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেন্সিডিল ও ৩২ হাজার টাকা উদ্ধার, আটক ১ আমতলীতে ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন, হুইলচেয়ার, বাইসাইকেল ও গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ আটক ১ রায়গঞ্জে চালের মিল ও পাইকারি দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা আমতলীতে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন, হুইল চেয়ার ও সাইকেল বিতরণে ব্যস্ত দিন কাটালেন জেলা প্রশাসক চুয়াডাঙ্গায় অনুমোদন ছাড়াই কারখানায় নকল পণ্য তৈরী মালিককে ১ লাখ টাকা জরিমানা নকল টাইলস ক্লিনার কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা

নকল টাইলস ক্লিনার কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

 

 

নলডাঙ্গা( নাটোর) প্রতিনিধি 

 

 

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিলজুয়ানি ও পাটুল এলাকায় অবৈধভাবে নকল ও লাইসেন্সবিহীন Damfik ব্র্যান্ডের টাইলস ক্লিনার উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযুক্ত মোঃ আমিরুল ইসলাম (৩৭) উপজেলার পাটুল গ্রামের মোঃ ঈমান আলী মোল্লার ছেলে। একই সঙ্গে বিপুল পরিমাণ নকল ও ভেজাল পণ্য জব্দ এবং উৎপাদন সামগ্রী ধ্বংস করা হয়েছে।

 

অভিযানের সময় নলডাঙ্গা থানার একটি চৌকস পুলিশ দল, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

 

সোমবার (৩ আগস্ট ২০২৬) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কোনো সরকারি দপ্তরের অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে কেমিক্যাল ও HCL (হাইড্রোক্লোরিক) অ্যাসিড ব্যবহার করে নকল Damfik ব্র্যান্ডের টাইলস ক্লিনার উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৪৪ ধারায় মামলা নং-৫৭/২০২৬-এ মোঃ আমিরুল ইসলাম (৩৭), পিতা- ঈমান আলী মোল্লা, গ্রাম- পাটুল, নলডাঙ্গাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তবে অভিযুক্ত তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাকে কারাভোগ করতে হয়নি।

 

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৩৯৬ বোতল নকল Damfik ব্র্যান্ডের টাইলস ক্লিনার, ১৩টি জারকিনে সংরক্ষিত আনুমানিক ৫০০ লিটার ‘ভিক্সল’ নামীয় HCL অ্যাসিড জব্দ করা হয়। এছাড়া নকল পণ্য উৎপাদনে ব্যবহৃত প্রায় ৫০০টি খালি বোতল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নকল, ভেজাল, লাইসেন্সবিহীন ও অননুমোদিত পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com