1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার: দেয়ালে লেখা ‘আজ থেকে এই গল্প শেষ’ পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল গৃহবধূর তাড়াশে দুর্গামন্দির পরিদর্শন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী   বেনাপোল আইসিপি সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নেত্রকোনায় অতিরিক্ত নিয়ন্ত্রণহীন অটোরিকশায় সয়লাব,তীব্র যানজট নওগাঁর পোরশায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান তাড়াশে ১৯ মামলার কুখ্যাত গরু চোর লিটন শেখ আশুলিয়া থেকে গ্রেফতার আরেকটি ব্যালন ডি’অর জিততে পারেন লিওনেল মেসি!

রায়গঞ্জে চালের মিল ও পাইকারি দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪৩ Time View

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে সুগন্ধি চালের মিল ও পাইকারী দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

 

 

 

 

 

 

সোমবার (৩ আগষ্ট) দুপুরের রায়গঞ্জ উপজেলার বল্লাহভংকুর ও রুদ্রপুর এলাকায় সুগন্ধি চালের রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স আনিকা তাবাসসুম এন্টারপ্রাইজ এবং চান্দাইকোনা বাজারে সুগন্ধি চালের পাইকারি ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করা হয়।

 

 

 

 

 

 

 

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারি পরিচালক মো. সোহেল শেখ। অভিযানে সুগন্ধি চালের রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স আনিকা তাবাসসুম এন্টারপ্রাইজের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে প্রতিষ্ঠানটির কোনো তথ্য পাওয়া না যাওয়ায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে জানান মো. সোহেল শেখ।

 

 

 

 

 

 

 

তিনি জানান, চান্দাইকোনা বাজারে সুগন্ধি চালের দাম বেশি নেওয়া, মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় রশিদ না থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স কুন্ড এন্ড সন্সের মালিক প্রশান্ত কুমার কুন্ডুকে ৫ হাজার, মেসার্স ইয়ামনি ট্রেডার্সের মালিক মো: ইউসুফ আলীকে ৩ হাজার, মেসার্স একতা ট্রেডার্সের মালিক মো: ফরহাদকে ৩ হাজার এবং মেসার্স আল আমিন স্টোরের মালিক মো: আল আমিনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

 

 

 

 

 

এ সময় সুগন্ধি চালের বাজারদর, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, খাদ্য পরিদর্শক, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এবং র্যাব ও ব্যাটেলিয়ন আনসার এর সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com