1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আরামকো টাওয়ারে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আদমদীঘিতে সাইবার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার  বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল সভাপতি, ইলাম সাধারণ সম্পাদক নির্বাচিত সাদুল্লাপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রায়গঞ্জে তিন পদে ফরম বিতরণ শুরু, প্রথম দিনেই ৬৭ ফরম উত্তোলন চুয়াডাঙ্গায় হঠাৎ বৃষ্টিতে ক্ষতির শঙ্কা, বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হলে ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা  সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু নেত্রকোনায় খনন ও দখল দূষণের শিকার এক সময়ের খরস্রোতা ঐতিহ্যবাহী মগড়া নদী আদমদীঘিতে আদালতের আদেশ অমান্য করে ধান কাটার অভিযোগ

চিরিরবন্দরে অর্পিত খাস পুকুরের উন্মুক্ত ডাক অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২০৯ Time View

পি, কে রায়, বিশেষ প্রতিনিধি

 

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে অর্পিত খাস পুকুরের উন্মুক্ত ডাক অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন এ উন্মুক্ত ডাক কার্যক্রমে সরকারি নীতিমালা অনুসরণ করে আগ্রহী অংশগ্রহণকারীদের উপস্থিতিতে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে ডাক গ্রহণ করা হয়।

ডাক পরিচালনা করেন চিরিরবন্দর সহকারি কমিশনার (ভূমি) শাহানাজ আফরোজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা ও চিরিরবন্দর থানা (ওসি) তদন্ত আহসান হাবিব।
এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় আগ্রহী ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের উন্মুক্ত ডাক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্থানীয়দের মতে, উন্মুক্ত ডাকের মাধ্যমে সরকারি সম্পদ ইজারা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়, যা প্রশাসনের ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com