1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বেনাপোল সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক শাহজাদপুরে পুলিশের অভিযানে দেড় লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস রায়গঞ্জে এক স্ত্রী নিয়ে দুই স্বামীর টানাটানি! বাঁশখালী হাসপাতালে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ মান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, কর্তৃপক্ষের শোকজ মেহেদী হত্যার বিচার দাবিতে উত্তাল রামগঞ্জ  বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি! মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী রায়গঞ্জে ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা, যুবক আটক পরিবেশ দূষণের দায়ে সিরাজগঞ্জে অবৈধ কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা

ঘোড়াঘাটে হিটস্ট্রোক নারীর মৃত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ২৪৮ Time View

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে হিটস্ট্রোকে রাহেলা বেগম (৪৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে দিকে বাড়ির পাশে আম গাছের নীচে বিশ্রাম নেওয়ার সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।রাহেলা বেগম উপজেলার ৪নং ইউনিয়নের ২নং ওয়ার্ড চুনিয়াপাড়া এলাকার আব্দুল হামিদের স্ত্রী।

এ বিষয়ে তার মেয়ের জামাই শামীম হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে উচ্চরক্তচাপে ভুগছিলেন। তিনি অনিয়মিত ঔষধ খেতেন। এছাড়া তিনি পক্ষাঘাত গ্রস্ত ছিলেন এবং শরীরের ডানপাশ অবশের কারনে স্বাভাবিক কাজ কর্মে অক্ষম ছিলেন। ঘটনার আগে আমার শ্বাশুড়ি বাড়ির পাশে জ্বালানী সংগ্রহের জন্য বের হন। জ্বালানী সংগ্রহ শেষে আম গাছের নিচে বিশ্রাম নেওয়ার সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে তার মৃত হয়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি মো.আসাদুজ্জামান জানান, ঘটনা স্থল পরিদর্শন করেছি, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার হিটস্ট্রোকেই মৃত্যু হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. মোঃ তৌহিদুল আনোয়ার জানান,লোকে মুখে শুনেছি রাহেলা (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে । যেহেতু তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে আসা হয়নি, সেহেতু তার সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে,অনিয়ন্ত্রিত উচ্চ রক্ত চাপের কারনে তার এই মৃত হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com